মিরপুরে অভিষেক হচ্ছে জয়ের?

সাইফ হাসান ছিটকে যাওয়ায় ব্যাকআপ ওপেনার হিসেবে স্কোয়াডে আসা জয়ই তার জায়গা নেওয়ার দাবি রাখেন। তবে দলের সেরা সমন্বয় বের করতে নানান দিক বিচার করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
৩ ডিসেম্বর ২০২১, ০১:১৩ অপরাহ্ন

গায়ে জোর থাকলে ধীরগতির উইকেটেও কার্যকর হওয়া যায়: আফ্রিদি

উপমহাদেশের উইকেট বরাবরই কিছুটা ধীর গতির হয়ে থাকে। তাই সুবিধাটা পেয়ে থাকেন স্পিনাররা। সে তুলনায় পেসারদের জন্য কাজটা বেশ কঠিনই। তবে শক্তপোক্ত হলে ও গায়ে জোর থাকলে এমন উইকেটেও কার্যকর হওয়া যায় বলে মনে করেন পাকিস্তানের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি।
৩ ডিসেম্বর ২০২১, ১০:৫২ পূর্বাহ্ন

সাকিব ফেরায় নির্ভার মুমিনুল

ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টে ছিলেন না সাকিব আল হাসান। তার অনুপস্থিতিটা ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। তবে মিরপুর টেস্টেই ফিরছেন এ অলরাউন্ডার। তাতে স্বস্তি মিলেছে বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হকের। পাশাপাশি দলের শক্তিও বেড়েছে বলে মনে করেন অধিনায়ক।
৩ ডিসেম্বর ২০২১, ১০:০০ পূর্বাহ্ন

'ধানক্ষেতে' খেলতে দিলেও সমস্যা নেই মুমিনুলের

উপমহাদেশের দলগুলোর বিপক্ষে ঘরের মাঠেও উইকেট নিয়ে দুশ্চিন্তায় থাকতে বাংলাদেশকে। পেস সহায়ক কিংবা টার্নিং যে কোনো উইকেটই বুমেরাং হয়ে দাঁড়াতে পারে টাইগারদের জন্য। ইতিহাস তাই বলে। তাই পাকিস্তানের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে উইকেট নিয়ে বিশেষ কোনো চাহিদা নেই বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হকের। পেশাদার ক্রিকেটার হিসেবে যে কোনো উইকেট এমনকি 'ধানক্ষেতে' দিলেও রাজী অধিনায়ক।
৩ ডিসেম্বর ২০২১, ০৯:০৬ পূর্বাহ্ন

নাঈম শেখকে টেস্টে রাখা নিয়ে মুমিনুলের ব্যাখ্যাও অস্পষ্ট

দল নির্বাচনের বিষয় নিয়ে কোন প্রশ্ন হলে বাংলাদেশের অধিনায়করা টিম ম্যানেজমেন্টের উপরই দায় চাপান। এদিন মুমিনুল হকের কাছে আগেই পরিষ্কার হওয়া গেল অধিনায়ক হিসেবে তিনি টিম ম্যানেজমেন্টেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সিদ্ধান্ত গ্রহণে থাকে তার বড় ভূমকাই
৩ ডিসেম্বর ২০২১, ০৮:২০ পূর্বাহ্ন

ঢাকা টেস্ট নয়, নিউজিল্যান্ডের জন্যই প্রস্তুত থাকছেন তাসকিন

বৃহস্পতিবার ও শক্রবার দুই দিনই দলের অনুশীলনে পুরো দমে বল করেছেন তাসকিন। বৃহস্পতিবার মূল মাঠের সেন্টার উইকেটে তাকে ওটিস গিবসনের অধীনে বল করতে দেখা যায়।
৩ ডিসেম্বর ২০২১, ০৮:০১ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডে এবার শিথিল কোয়ারেন্টিন, দুটি অনুশীলন ম্যাচ

আসন্ন সফরে কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে টাইগারদের জন্য। সাত থেকে দশ দিনের কোয়ারেন্টিনের কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
২ ডিসেম্বর ২০২১, ১২:১৪ অপরাহ্ন

টেস্ট দলের অনুশীলনে নাঈমের নড়বড়ে প্রথম দিন 

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য হুট করেই স্কোয়াডে ডাকা হয় দীর্ঘ পরিসরের ক্রিকেটে অনভিজ্ঞ নাঈমকে। কোভিড-১৯ পরীক্ষা দিয়ে বৃহস্পতিবার তিনি যোগ দেন দলের অনুশীলনে।
২ ডিসেম্বর ২০২১, ১১:৫০ পূর্বাহ্ন

অনুশীলন সেরে সুরক্ষা বলয়ে প্রবেশ করলেন সাকিব

দ্বিতীয় টেস্ট সামনে রেখে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে দলের অনুশীলন। সাকিব মাঠে আসে সকাল ১১টায়। এরপর নেট বোলারদের নিয়ে একাই ব্যাটিং অনুশীলন করেন তিনি।
২ ডিসেম্বর ২০২১, ০৯:৪২ পূর্বাহ্ন

টেস্টে নাঈম শেখ: প্রধান নির্বাচকের ব্যাখ্যা কতটা যৌক্তিক?

পাকিস্তানের বিপক্ষে সিরিজেও দেখা গেল প্রক্রিয়া অনুসরণ না করার নজির। নির্বাচকদের কাছ থেকে মিলল অদ্ভুত সব ব্যাখ্যা।
২ ডিসেম্বর ২০২১, ০৭:১৯ পূর্বাহ্ন

টেস্টে অস্ট্রেলিয়ার নতুন উইকেটকিপার ক্যারি

টিম পেইন সরে যাওয়ার পর এমনটা হওয়ারই আভাস ছিল। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে এবারের অ্যাশেজ থেকেই কিপিং গ্লাভস পাচ্ছেন অ্যালেক্স ক্যারি।
২ ডিসেম্বর ২০২১, ০৫:১৩ পূর্বাহ্ন

নিউজিল্যান্ড সফর থেকেও ছিটকে গেলেন সাইফ

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
১ ডিসেম্বর ২০২১, ০১:৪৯ অপরাহ্ন

নাঈমের অন্তর্ভুক্তি নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

গত এক বছরের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা ও টেস্টে অন্য ওপেনারদের ব্যর্থতা, এই দুইয়ে মিলে নাঈমকে স্কোয়াডে নেওয়া হয়েছে।
১ ডিসেম্বর ২০২১, ০১:২০ অপরাহ্ন

যে ভাবনায় মিরপুর টেস্টে বাংলাদেশের ২০ সদস্যের দল

তিনি জানালেন, আসন্ন নিউজিল্যান্ড সফরের কথা মাথায় রেখে এই দল দেওয়া হয়েছে।
১ ডিসেম্বর ২০২১, ১২:২৬ অপরাহ্ন

ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে লিটন

চলতি বছর সাদা পোশাকের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন লিটন দাস। নিয়মিত পাচ্ছেন রান।
১ ডিসেম্বর ২০২১, ১১:৪০ পূর্বাহ্ন

দ্বিতীয় টেস্টে অনিশ্চিত সাইফ হাসান

মাঠে সময়টা ভালো যাচ্ছিল না সাইফ হাসানের। টি-টোয়েন্টি সিরিজের পর প্রথম টেস্টেও রান পাননি তিনি। নিজেকে প্রমাণ করার সুযোগটা ছিল দ্বিতীয় টেস্টে। কিন্তু দুর্ভাগ্য তার, সে টেস্ট খেলা প্রায় অনিশ্চিত তার। টাইফয়েড হওয়ার কারণে মিরপুর টেস্টে তার নাও খেলতে পারেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবশীষ চৌধুরী।
১ ডিসেম্বর ২০২১, ০৭:৪৭ পূর্বাহ্ন

আইপিএল: দল হারালেন সাকিব-মোস্তাফিজ

আগামী বছর থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হবে ১০ দলের। দুই নতুন ফ্র্যাঞ্চাইজি আত্মপ্রকাশের কারণে পুরো আইপিএলই ঢেলে সাজানো হচ্ছে। যে কারণে মেগা নিলামের আগে পুরনো দলগুলোকে সর্বোচ্চ চারজন করে খেলোয়াড় ধরে রাখার সুযোগ দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। সে তালিকায় নেই বাংলাদেশের দুই খেলোয়াড় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
১ ডিসেম্বর ২০২১, ০৪:০০ পূর্বাহ্ন

প্রথমবারের মতো টেস্ট দলে নাঈম, ফিরলেন তাসকিন, আছেন সাকিবও

চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে থাকলেও ইনজুরির কারণে খেলতে পারেননি সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই মিরপুর টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে আশার কথা ফিট হয়ে উঠেছেন দেশ সেরা এ অলরাউন্ডার। তাকে নিয়েই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩০ নভেম্বর ২০২১, ১২:১৯ অপরাহ্ন

পারমাউলের ঘূর্ণিতে লড়াইয়ে ফিরেছে উইন্ডিজ

বৃষ্টিস্নাত প্রথম দিনে দুই ওপেনারের ব্যাটে দারুণ সূচনা পেয়েছিলে শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় দিনে পুরো বদলে গেছে ম্যাচের চিত্র। তরুণ স্পিনার বিরাসামি পারমাউল ও জোমেল ওয়ারিকানের ঘূর্ণিতে পড়ে প্রথম ইনিংসে কোনোমতে দুইশ পার করে স্বাগতিকরা। আর নিজেদের প্রথম ইনিংসে ভালো সূচনা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজও।
৩০ নভেম্বর ২০২১, ১২:০৮ অপরাহ্ন

‘কাজ না হলে মানুষ বদলাতে হবে’

টেস্টে বাংলাদেশের টপ অর্ডারের অবস্থা খুবই নাজুক। বিশেষ করে ওপেনিং জুটির বেহাল দশা পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেই আবার দেখা গেছে।
৩০ নভেম্বর ২০২১, ০৯:৪৯ পূর্বাহ্ন