ক্যামেরুনে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু

আসরের আয়োজক ক্যামেরুন ও কমোরোসের ম্যাচের আগে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
২৫ জানুয়ারি ২০২২, ০৫:১৭ পূর্বাহ্ন

রিয়ালের হোঁচট খাওয়ার দিনে জয়ে ফিরল বার্সা

কোপা দেল রে'র ম্যাচে এলচের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ এ জয় নিয়েই মাঠ ছেড়েছিল রিয়াল মাদ্রিদ। সেই দলটির বিপক্ষে লা লিগার ম্যাচেও আগের দিন দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে। এদিন অবশ্য জয় না পেলেও ঘুরে দাঁড়িয়ে হার এড়িয়েছে লস ব্লাঙ্কোসরা। একই দিনে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা জয় পেয়েছে দিপার্তিভো আলাভেসের মাঠে।
২৪ জানুয়ারি ২০২২, ০৫:১৪ পূর্বাহ্ন

পিএসজির জয়ে রামোসের গোল

করোনাভাইরাস মুক্ত হয়ে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে ম্যাচের শুরু থেকে খেলতে পারেননি। বদলি নেমেছেন দ্বিতীয়ার্ধে। তাতে কোনো সমস্যাই হয়নি পিএসজির। দলগত নৈপুণ্যে বড় জয়ই পেয়েছে দলটি। আর পিএসজির জার্সিতে প্রথম গোলের দেখা পেয়েছেন সের্জিও রামোস।
২৪ জানুয়ারি ২০২২, ০৪:৪৬ পূর্বাহ্ন

যে মেসির সমালোচনা করে সে ফুটবলের কিছুই জানে না: বেনজেমা

লিগ ওয়ানে ১১টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। তবে মাত্র একটি গোল করতে পেরেছেন। তাতেই গেল গেল রব তুলে ফেলেছেন অনেকেই। কেউ কেউ আবার তার ক্যারিয়ারের শেষও দেখে ফেলেছেন। শুধু গোল বিচার করে যারা মেসির সমালোচনা করছেন, তাদের রীতিমতো এক হাত নিয়েছেন করিম বেনজেমা। তারা ফুটবলের কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন এ রিয়াল মাদ্রিদ তারকা।
২৩ জানুয়ারি ২০২২, ১২:৫০ অপরাহ্ন

করোনা মুক্ত হয়ে পিএসজির স্কোয়াডে ফিরলেন মেসি

করোনাভাইরাস বেশ ভোগাল হালের সেরা তারকা লিওনেল মেসিকে। আক্রান্ত হয়েছিলেন গত বছরের শেষ দিকে। এরপর ভাইরাস মুক্ত হলেও ম্যাচ ফিটনেস না থাকায় বেশ কয়েক ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে অবশেষে পিএসজির হয়ে মাঠে ফিরতে চলেছেন রেকর্ড সাত বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
২৩ জানুয়ারি ২০২২, ১১:২২ পূর্বাহ্ন

চুপ থাকো এবং রোনালদোর কথা মানো: ইউনাইটেড খেলোয়াড়দের সাহা

চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের মানসিকতা এবং বিশেষ করে ক্লাবে ফিরে আসা ক্রিস্তিয়ানো রোনালদোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে রোনালদোকে উঠিয়ে নেওয়ায় তার আচরণ নিয়েও জেগেছে প্রশ্ন। এমনকি দলের খেলোয়াড়দের মধ্যেও একই পরিস্থিতি বিরাজ করছে। তবে এসব কিছু ভুলে বর্তমান ইউনাইটেড স্কোয়াড নীরব থেকে রোনালদোর কথা মেনে নেওয়ার পরামর্শ দিলেন ক্লাবটির সাবেক তারকা লুইস সাহা।
২২ জানুয়ারি ২০২২, ০৫:৩২ পূর্বাহ্ন

যথারীতি বার্সেলোনায় অনুশীলন করছেন দেম্বেলে

হয় নতুন চুক্তি নুতবা ক্লাব থেকে বিদায়। বার্তাটা এমনই ছিল উসমান দেম্বেলের জন্য। আর ক্লাবের এ কথা তোয়াক্কা না করে নিজের মতোই চলছিলেন এ ফরাসি। যার জেরে অ্যাতলেতিক বিলবাওর বিপক্ষে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল এ তারকাকে। কিন্তু আগের দিন যথারীতি বার্সেলোনার অনুশীলনে দেখে গিয়েছে দেম্বেলেকে।
২২ জানুয়ারি ২০২২, ০৪:৫৫ পূর্বাহ্ন

পিছিয়ে পড়েও জিতল রিয়াল, বার্সেলোনার বিদায়

কোপা দেল রে'র শেষ ষোলোর ম্যাচের আগের দিন ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নেমেছিল স্পেনের দুই জায়ান্ট দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দুটি ম্যাচই গড়িয়েছে অতিরিক্ত সময়ে। এলচের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ দিকের জোড়া গোলে জয় পায় রিয়ালই। অন্যদিকে অ্যাতলেতিক বিলবাওর বিপক্ষে দুই দফা পিছিয়ে পড়ে সমতায় ফিরলেও অতিরিক্ত সময়ে গোল হজম করে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।
২১ জানুয়ারি ২০২২, ০৪:৩২ পূর্বাহ্ন

বার্সার স্কোয়াড থেকে বাদ পড়লেন দেম্বেলে

শেষ পর্যন্ত বার্সেলোনার স্কোয়াড থেকে বাদই পড়লেন উসমান দেম্বেলে। অ্যাতলেতিক বিলবাওর বিপক্ষে কোপা দেল রে'র ম্যাচে তাকে স্কোয়াডে রাখেননি কোচ জাভি হার্নান্দেজ। একই সঙ্গে আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাকে নতুন ক্লাব খুঁজে নেওয়ার কথাও জানিয়ে দিয়েছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর মাতেউ আলেমানি।
২০ জানুয়ারি ২০২২, ১২:৪৩ অপরাহ্ন

রোনালদোর প্রশ্ন, 'আমাকেই কেন উঠিয়ে নিলেন?'

চোট কাটিয়ে একাদশে ফেরা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোকে উঠিয়ে নেন কোচ রালফ রাংনিক, নামান ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারকে।
২০ জানুয়ারি ২০২২, ০৭:০৯ পূর্বাহ্ন

বিশ্বকাপ বাছাইয়ের আর্জেন্টিনা দলে নেই মেসি

করোনাভাইরাসের ধকল কাটিয়ে উঠতে ধারণার চেয়ে বেশি সময় লাগছে রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসির।
২০ জানুয়ারি ২০২২, ০৩:৫১ পূর্বাহ্ন

মেসিকে বার্সেলোনায় ফিরে পেতে চান আলভেস

পাঁচ বছরের বেশি সময় পর বার্সেলোনায় ফিরলেও পুরনো সতীর্থ লিওনেল মেসিকে দলে পাননি দানি আলভেস।
১৯ জানুয়ারি ২০২২, ১১:৩৯ পূর্বাহ্ন

মেসি কেন ভোট দেননি, তাকেই জিজ্ঞেস করতে বললেন লেভানদভস্কি

গত বছর ব্যালন ডি'অর জেতার পর রবার্ত লেভানদভস্কির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন লিওনেল মেসি।
১৯ জানুয়ারি ২০২২, ০৪:৩১ পূর্বাহ্ন

পর্তুগালের কোচ ভোট দেননি রোনালদোকে!

২০২১ সালের দ্য বেস্ট ফিফা মেন'স প্লেয়ারের ভোটাভুটিতে বিস্ময় জাগিয়েছে পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোসের সিদ্ধান্ত।
১৮ জানুয়ারি ২০২২, ১১:১২ পূর্বাহ্ন

মেসিকে পেছনে ফেলে ফিফা দ্য বেস্ট লেভানদভস্কি

গত দুই মৌসুম ধরে অসাধারণ ছন্দে রয়েছেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবার্ট লেভানদভস্কি। আর বার্সেলোনায় গত মৌসুমটা দারুণ কেটেছে লিওনেল মেসিরও। তাই কে পাচ্ছেন এবারের ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড এ নিয়ে দ্বিধা ছিল অনেক। শেষ পর্যন্ত মেসিকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বারের মতো এ পুরষ্কার জিতে নিলেন লেভানদভস্কি।
১৮ জানুয়ারি ২০২২, ০৩:৩৫ পূর্বাহ্ন

হালান্ড আসলে রিয়াল ছাড়বেন বেনজেমা!

চলতি মৌসুমে কী দারুণ ছন্দেই না আছেন করিম বেনজেমা। অনেকে এখনই তার হাতে দেখছেন আগামী বছরের ব্যালন ডি'অর। তবে উড়ন্ত ছন্দে থাকা এ খেলোয়াড়কে আগামী মৌসুমেই হারাতে পারে রিয়াল মাদ্রিদ। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম আল ন্যাসিওনাল।
১৭ জানুয়ারি ২০২২, ০৭:১৩ পূর্বাহ্ন

আরও একটি ব্যালন ডি'অর পাওয়ার যোগ্য মদ্রিচ: পেরেজ

রদ্রিগো কাছ থেকে ফিরতি পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া এক নিখুঁত শট জাল খুঁজে পেল। এ যেন শিল্পীর হাতের তুলির ছোঁয়া। লুকা মদ্রিচের অসাধারণ এ গোলে মুগ্ধ গোটা ফুটবল বিশ্ব। মুগ্ধ তার ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও। এমনকি এ ক্রোয়েশিয়ান তারকার হাতে আরও একটি ব্যালন ডি'অর দেখছেন তিনি।
১৭ জানুয়ারি ২০২২, ০৪:৪২ পূর্বাহ্ন

অ্যাতলেতিককে হারিয়ে সুপারকোপা জিতল রিয়াল

প্রথমার্ধে লুকা মদ্রিচের অসাধারণ এক গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। আর শেষ দিকে পেনাল্টি ঠেকিয়ে দিলেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। তাতে দারুণ এক জয়ে স্প্যানিশ সুপার কাপ পুনরুদ্ধার করল রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে এক মৌসুমে অ্যাতলেতিক বিলবাওর কাছে ফাইনালে হারের প্রতিশোধও নিল দলটি।
১৭ জানুয়ারি ২০২২, ০৪:১১ পূর্বাহ্ন

'রোনালদোর মতো একজন হিটম্যান' মিস করছে জুভেন্টাস: ডি লিট

ক্রিস্তিয়ানোর রোনালদোর জুভেন্টাস ছাড়া নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন। জিয়র্জিও কিয়েলিনি, লিওনার্দো বোনুচ্চি, জিয়ানলুইজি বুফনদের মতো সিনিয়র তারকারা ব্যাপারটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখেছেন। তবে দলের তরুণ তারকা মাতাইস ডি লিট স্বীকার করেছেন রোনালদোর মতো একজন হিটম্যান মিস করছে জুভেন্টাস।
১৬ জানুয়ারি ২০২২, ১১:২২ পূর্বাহ্ন

ফাইনালের আগে আরেকটি দুঃসংবাদ পেল রিয়াল

কোচ কার্লো আনচেলত্তি ফাইনালে পাচ্ছেন না পুরো শক্তির দল।
১৬ জানুয়ারি ২০২২, ০৮:২৬ পূর্বাহ্ন