পিছিয়ে পড়েও রিয়ালের বড় জয়

ম্যাচের শুরুতেই পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। সে ধাক্কা সামলে অসাধারণ ফুটবল উপহার দিয়ে বিরতির আগে তিন মিনিটে দুটি গোল করে উল্টো এগিয়ে যায় দলটি। এরপর বিরতির পর করে আরও দুটি গোল। তাতে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
৬ মার্চ ২০২২, ০৩:০৪ পূর্বাহ্ন

এমবাপেকে ছাড়া হারল পিএসজি

কার্ড জনিত সমস্যার কারণে নিস ম্যাচের আগে নিষিদ্ধ ছিলেন কিলিয়ান এমবাপে। তবে মাঠে তার অভাব হাড়েহাড়ে টের পেয়েছে পিএসজি। তাকে ছাড়া আক্রমণ ভাগে কেউই পারলেন না জ্বলে উঠতে। মেসি-নেইমার-দি মারিয়ারা ছিলেন খোলসে। ফলে নিসের কাছে হেরেই গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি।
৬ মার্চ ২০২২, ০২:১৭ পূর্বাহ্ন

'ইউক্রেনীয়রা, তোমাদের পাশে দাঁড়িয়েছে বার্সেলোনা'

ইউক্রেনে রুশ সেনাদের ধ্বংসযজ্ঞে রীতিমতো উত্তল গোটা পৃথিবী। ফুঁসে উঠছে ক্রীড়া বিশ্বও। অনেক খেলোয়াড় ও ক্লাব তাদের পাশে দাঁড়িয়েছে। এবার তাদের পাশে দাঁড়িয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনাও। এক ভিডিও বার্তায় ইউক্রেনীয়দের পাশে থাকার অঙ্গীকার করেছেন দলটির সভাপতি হুয়ান লাপোর্তা।
৪ মার্চ ২০২২, ০৭:৪৮ পূর্বাহ্ন

আব্রামোভিচকে ছাড়া চেলসিকে কল্পনাই করতে পারছেন না টুখেল

এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচের ঠিক আগেই আসে খবরটা। চেলসির মালিকানা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন রাশিয়ান মালিক রোমান আব্রামোভিচ। স্বাভাবিকভাবেই বড় ধাক্কা ক্লাবটির জন্য। আব্রামোভিচকে ছাড়া চেলসিকে কল্পনাই করতে পারছেন না ক্লাবের প্রধান কোচ টমাস টুখেল।
৩ মার্চ ২০২২, ০১:৪২ অপরাহ্ন

যুদ্ধের পরিস্থিতিতে চেলসি বিক্রি করে দিচ্ছেন আব্রাহামোভিচ

বুধবার রাতে চেলসির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে আব্রাহামোভিচ জানান, অনেকটা বাধ্য হয়েই এমন পথে হাঁটছেন তিনি। এই সিদ্ধান্ত নিতে তাকে কঠিন মানসিক পরিস্থিতিও পার করতে হয়েছে।
৩ মার্চ ২০২২, ০২:৩৩ পূর্বাহ্ন

রাশিয়ার হামলায় ইউক্রেনের দুই ফুটবলার নিহত

রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। ভয়াবহতার প্রভাব এবার পড়ল ফুটবল অঙ্গনেও।
২ মার্চ ২০২২, ০৯:৫৭ পূর্বাহ্ন

বাসে বসে মেসির ভিডিও দেখে তারই মতো গোল!

এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচের আগে পাশাপাশি বসেছিলেন জ্যাক গ্রিলিশ আর ফিল ফোডেন। সময় কাটানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ঢুঁ মারছিলেন তারা।
২ মার্চ ২০২২, ০৭:০৮ পূর্বাহ্ন

যুদ্ধ নয়, শান্তি চাই: রোনালদো

ইউক্রেনে রীতিমতো ধ্বংসযজ্ঞ শুরু করে দিয়েছে রুশ সেনা। আর এ হামলায় ক্রমেই ফুঁসে উঠছে বিশ্ব। ফুঁসে উঠছে ক্রীড়াঙ্গনও। ফুটবলে তো নিষেধাজ্ঞাই পেয়েছে দেশটি। এবার সরব হয়ে উঠলেন সময়ের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। আগামী প্রজন্মের জন্য এই পরিস্থিতি বদলের প্রয়োজনীয়তা উল্লেখ করে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
১ মার্চ ২০২২, ১০:৪৭ পূর্বাহ্ন

রাশিয়াকে নিষিদ্ধ করল ফিফা-উয়েফা

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা (উয়েফা) সোমবার যৌথ বিবৃতিতে এই কঠোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।
১ মার্চ ২০২২, ০৩:২৩ পূর্বাহ্ন

জাতীয় পতাকা ও সঙ্গীত ব্যবহার করতে পারবে না রাশিয়া

ডোপ কেলেঙ্কারির কারণে অলিম্পিক গেমসে নিজেদের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত ব্যবহার করতে পারে না রাশিয়া। এবার আরেক বৈশ্বিক আসরেও একই পরিণতি হলো দেশটির। ফিফার অধীনস্থ ম্যাচগুলোতে নিজেদের পতাকা ও সঙ্গীত ছাড়া ফুটবল ইউনিয়ন অব রাশিয়া নামে খেলতে হবে তাদের।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৪ পূর্বাহ্ন

মানবিক কারণে অ্যালিসনের জায়গায় খেলেছেন কেলেহার

ম্যাচের ফলাফল নির্ধারিত সময়েই আসতে পারতো। হতে দেননি একজন। চেলসির গোলরক্ষক এডওয়ার্ড মেন্ডি। অবিশ্বাস্য কিছু সেভে ব্লুজদের ম্যাচে রাখেন তিনি। কিন্তু টাই-ব্রেকারে তাকে বদলি করে নামানো হয় কেপা আরিসাবালাগাকে। সেই কেপাই খলনায়ক। সমালোচনা চলছে চেলসি কোচ টমাস টুখেলকে নিয়ে। অন্যদিকে দলের দ্বিতীয় গোলরক্ষক কুইভিন কেলেহারে আস্থা রেখে প্রশংসায় ভাসছেন লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপ। ভাসছেন এ তরুণ গোলরক্ষকও।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৩ পূর্বাহ্ন

কষ্টের জয়েও দারুণ খুশি রিয়াল কোচ

কাজটা প্রায় করে ফেলেছিল রায়ো ভায়াকানো। জমাট রক্ষণে রিয়াল মাদ্রিদকে প্রায় আটকে দিয়েছিল দলটি। পাল্টা আক্রমণে ছড়িয়েছিল ভীতিও। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি তারা। আরও একবার রিয়ালকে উদ্ধার করে দলকে ঘাম ঝরানো এক জয় উপহার দেন করিম বেনজেমা। এমন কষ্টের জয়ের পরও দলের পারফরম্যান্সে দারুণ খুশি রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫০ পূর্বাহ্ন

মেসি-এমবাপের রসায়নে পিছিয়ে পড়েও জিতল পিএসজি

যতই দিন গড়াচ্ছে, পিএসজিতে ততোই জমে উঠছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের রসায়ন। জোড়া গোল করেছেন এমবাপে। তার দুটি গোলের জোগান দিয়েছেন মেসি। তাতে সাঁত এতিয়েনের বিপক্ষে পিছিয়ে পড়েও জিতেছে প্যারিসের দলটি। ফিরেছে জয়ের ধারায়।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৫ পূর্বাহ্ন

রাশিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাই খেলবে না পোল্যান্ড

কাতার বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফ খেলতে রাশিয়ায় না যাওয়ার আপত্তি আগেই জানিয়েছিল সুইডেন, চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ড। এবার দেশটির বিপক্ষে খেলবেই না বলে জানিয়েছে পোল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। একই সঙ্গে সূচি নিয়ে নতুন করে ভাবার অনুরোধ করেছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৯ পূর্বাহ্ন

কাতার বিশ্বকাপ শেষেই পদত্যাগ করবেন ব্রাজিলিয়ান কোচ

চলতি বছরের শেষে অনুষ্ঠিত হবে কাতার ২০২২ বিশ্বকাপ। আর এ বিশ্বকাপ শেষেই নতুন কোচ খুঁজতে হবে ব্রাজিলকে। কারণ ফলাফল যাই হোক, এর পর আর চুক্তি নবায়ন করবেন না কোচ তিতে।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৯ পূর্বাহ্ন

'আগামী মৌসুমেই বার্সেলোনা ফিরবেন মেসি'

২০ বছরেরও বেশি সময়ের বাঁধন ছিঁড়ে এবার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছেন লিওনেল মেসি। তবে ইচ্ছে করে নয়। ক্লাবের আর্থিক ঘাটতির কারণে বাধ্য হয়ে যেতে হয়েছে তাকে। তবে আগামী মৌসুমেই মেসি ফের কাতালান ক্লাবটিতে বলে বিশ্বাস করেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ছেলে ডিয়েগো সিনাগ্রা।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৮ পূর্বাহ্ন

আরও ৪-৫ বছর খেলতে চান রোনালদো

বয়সটা ৩৭ পেরিয়ে ৩৮ চলছে। তবে এখনও দূর্বার গতিতেই পেশাদার ফুটবল খেলে চলেছেন হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। এই বয়সে খেলা চালিয়ে যাওয়া একটু কঠিন হলেও এখনই থামছেন না এ পর্তুগিজ তারকা। আরও চার-পাঁচ বছর খেলতে চান তিনি।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৪ অপরাহ্ন

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সার প্রতিপক্ষ গালাতাসারাই

নকআউট পর্বের শুরুতেই প্রতিপক্ষ হিসেবে সবচেয়ে কঠিন দলই পেয়েছিল বার্সেলোনা। তবে সে বাধা তারা উতরেছে ভালোভাবেই। এবার কোয়ার্টার ফাইনালের ওঠার লড়াইয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে দলটি। তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের বিপক্ষে খেলবে তারা।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫১ অপরাহ্ন

রাশিয়া থেকে প্যারিসে সরল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

গত কয়েক দিন থেকেই গুঞ্জন ছিল রাশিয়া থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। শেষ পর্যন্ত তাই হয়েছে। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার ঘটনায় রাশিয়া থেকে সরিয়ে নেওয়া হলো ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রা সংস্থা উয়েফা।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ন

আমরা আমাদের ফিরে পেয়েছি: পিকে

নাপোলির মাঠে দারুণ এক জয়। পুরো ম্যাচে দাপুটে পারফরম্যান্স। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে প্রতিপক্ষ শিবির। তাতে স্বাগতিকদের রীতিমতো বিধ্বস্ত করেই ইউরোপা লিগের শেষ ষোলোর টিকিট কেটেছে বার্সেলোনা।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৭ পূর্বাহ্ন