৩৫ দিন পর খুলেছে কুয়েটের হল, সভা-সমাবেশ বন্ধ
অধ্যাপক মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ৩৫ দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হলগুলো।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
শাবিপ্রবি: অনশনরত আরও ৩ শিক্ষার্থীসহ মোট ১১ জন হাসপাতালে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত আরও ২ শিক্ষার্থীকে গুরুতর অসুস্থ্য অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
ঢাবির শতবর্ষপূর্তি উৎসবে গাইবেন শ্রীকান্ত আচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ৪ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিন সন্ধ্যায় সংগীত পরিবেশন করবে ভারতের প্রখ্যাত সংগীত শিল্পী শ্রীকান্ত আচার্য।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
রাবিতে করোনা শনাক্তের হার ৫৭.৩৫ শতাংশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ৬৮টি নমুনা পরীক্ষা করে ৩৯ জনেরই নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
রাবিতে আবারও ভর্তির সময়সীমা বাড়ল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি কার্যক্রমের সময়সীমা আবারও বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
বিসিএস কেন চাকরি প্রার্থীদের পছন্দের শীর্ষে
পড়ালেখার বিষয় যাই হোক না কেন, ক্যারিয়ার গড়তে বিসিএস বা সরকারি চাকরিকেই প্রাধান্য দিচ্ছেন বর্তমান প্রজন্মের বেশিরভাগ শিক্ষার্থী।
১২ নভেম্বর ২০২১, ০৪:৫৩ পূর্বাহ্ন
ভারতে পড়ালেখা করা প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জনকারী বাংলাদেশি প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে মিলনমেলার আয়োজন করল ঢাকায় ভারতীয় হাই কমিশন।
১১ নভেম্বর ২০২১, ০২:১৬ অপরাহ্ন
ঢাবির শতবর্ষ পূর্তি উৎসবের উদ্বোধন ১ ডিসেম্বর
করোনা পরিস্থিতিতে স্থগিত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উৎসব উদ্বোধন করা হবে।
১১ নভেম্বর ২০২১, ১২:১৭ অপরাহ্ন
জাবির সাবেক অধ্যাপক শাহীন মাহবুবা কবির মারা গেছেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক শাহীন মাহবুবা কবীর আজ বৃহস্পতিবার সকালে মারা গেছেন।
১১ নভেম্বর ২০২১, ১১:২৯ পূর্বাহ্ন
১১টি বাংলা সিনেমা নিয়ে টিএসসিতে ‘অয়নের জন্য চলচ্চিত্র’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী অয়ন ভট্টাচার্য হৃদরোগে আক্রান্ত হওয়ায় তার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ৩ দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
১০ নভেম্বর ২০২১, ০৫:৩৩ অপরাহ্ন
প্রশ্নফাঁসের ব্যাখ্যা দিতে হবে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়কে
রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের নিয়োগে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগের বিষয়ে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।
১০ নভেম্বর ২০২১, ০৩:৫৭ অপরাহ্ন
‘জোহা হল কথা কয়’: এ যেন স্বচক্ষে দেখা একাত্তর
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘জোহা হল কথা কয়’ শীর্ষক ৭১ মিনিট দৈর্ঘ্যের একটি নাটক মঞ্চস্থ হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মসূচি অনুযায়ী ৬৪ জেলায় ‘গণহত্যার পরিবেশ থিয়েটার’ নির্মাণ করা হচ্ছে।
১০ নভেম্বর ২০২১, ১০:৫১ পূর্বাহ্ন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধনে প্রশাসনপন্থী শিক্ষার্থীদের হামলার অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া সাধারণ শিক্ষার্থীদের ওপর প্রশাসনপন্থী শিক্ষার্থীদের হামলার অভিযোগ উঠেছে।
৯ নভেম্বর ২০২১, ১১:০৯ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের ভেতরে রেখে হলের ৫ রুমে রাবি মুক্তিযুদ্ধ মঞ্চ নেতার তালা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে ৫টি রুমে শিক্ষার্থীদের ভেতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চ রাবি শাখার এক নেতা।
৯ নভেম্বর ২০২১, ১০:২২ পূর্বাহ্ন
বিশ্ববিদ্যালয়ের সেরা ১০০ গবেষককে স্বীকৃতি দিতে যাচ্ছে রাবি
মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সেরা ১০০ জন গবেষককে স্বীকৃতি দিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
৯ নভেম্বর ২০২১, ০৬:২৬ পূর্বাহ্ন
জাবিতে ভর্তি পরীক্ষা শুরু
জীববিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা।
৯ নভেম্বর ২০২১, ০৫:৪১ পূর্বাহ্ন
মাধ্যমিকে সকল ভর্তি কেন্দ্রীয় লটারির মাধ্যমে করার পরিকল্পনা
সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আসন্ন শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া কেন্দ্রীয় লটারির মাধ্যমে করার পরিকল্পনা করছে সরকার।
৮ নভেম্বর ২০২১, ০৮:৪১ পূর্বাহ্ন
টিএসসিতে ছাত্রলীগের মারামারিতে বন্ধ ‘কনসার্ট ফর অয়ন’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অয়ন ভট্টাচার্যের চিকিৎসার খরচ সংগ্রহ করতে ছাত্র-শিক্ষক-কেন্দ্র (টিএসসি)-তে দুদিনব্যাপী একটি কনসার্টের আয়োজন করেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।
৬ নভেম্বর ২০২১, ১১:২২ পূর্বাহ্ন
শিখন ঘাটতির বিষয়ে অন্ধকারে সরকার
শিখন ঘাটতির বিষয়ে গত মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, মহামারিতে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে প্রায় ৮০ লাখ শিক্ষার্থী শিখন ঘাটতির ঝুঁকিতে পড়েছে। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এই বাস্তবতা সম্পর্কে সরকার এখন পর্যন্ত অন্ধকারে আছে।
৬ নভেম্বর ২০২১, ১০:৩১ পূর্বাহ্ন