আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

স্টার অনলাইন রিপোর্ট

পানগাঁও স্টেশনের লিকেজ সমস্যা সমাধানে আউটলেট ভালভ পরিবর্তনে কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

আজ মঙ্গলবার সকাল ১১টা সন্ধ্যা ৭টা পর্যন্ত আট ঘণ্টা জিঞ্জিরা, দোলেশ্বর, পানগাঁও ও কেরানীগঞ্জের কিছু অংশে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবারহ বন্ধ থাকবে।

এদিন সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস আরও জানিয়েছে, এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।