বাংলাদেশের প্রথম ওয়ানডের তারকা সামিউরের প্রয়াণ
আশির দশকে বাংলাদেশ দলে খেলা এই সাবেক পেসার বেশ কিছুদিন ধরেই আক্রান্ত ছিলেন ব্রেন টিউমারে। সম্প্রতি শারীরিক অবস্থা খারাপ হলে তাকে ভর্তি করা হয় ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে। তার পুত্র রেজাউর রহমান রোহান জানান, মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে সামিউরের।
১৯ এপ্রিল ২০২২, ০৪:২৪ পূর্বাহ্ন
করোনাভাইরাসের ধাক্কায় কোয়েরেন্টিনে মোস্তাফিজরা
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। এবার আক্রান্ত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের একজন খেলোয়াড়। জানা গিয়েছে আক্রান্ত খেলোয়াড় একজন অজি ক্রিকেটার। ফলে গোটা দলকে রাখা হয়েছে কোয়ারেন্টিনে।
১৮ এপ্রিল ২০২২, ১০:২২ পূর্বাহ্ন
সাব্বিরের আগ্রাসী সেঞ্চুরি
সোমবার বিকেএসপিতে সাব্বিরের ১১১ বলে ১২৫ রানের ইনিংসে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটে ৩২৫ রানের পাহাড় গড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
১৮ এপ্রিল ২০২২, ০৭:০৪ পূর্বাহ্ন
দুর্বার বিজয় এবার লিগে হাজার রান করতে পারবেন?
সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৮৫ বলে ৭৭ করেন বিজয়। ফলে এবারের লিগে ১১ ম্যাচে তার রান দাঁড়াল ৮০৫। গড় ৭৩.১৮ , স্ট্রাইকরেট ৯৭.২২!
১৮ এপ্রিল ২০২২, ০৬:৫১ পূর্বাহ্ন
নিজেকে অলরাউন্ডার ভাবতে শুরু করেছেন রশিদ
রোবাবার রাতে পুনেতে আইপিএলের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ১ বল আগে ৩ উইকেটে হারায় গুজরাট। চেন্নাইর ১৭০ রান টপকে জেতায় বড় অবদান ৫১ বলে অপরাজিত ৯৪ করা ডেভিড মিলারের। তবে মহা গুরুত্বপূর্ণ এক ইনিংসে ভূমিকা রাখেন রশিদ
১৮ এপ্রিল ২০২২, ০৫:১১ পূর্বাহ্ন
‘অবাস্তব বল’ করে ভারতীয় দলের দুয়ারে কাশ্মীরের উমরান!
রোববার মুম্বাইর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সানরাইজার্সের জয়ে বড় ভূমিকা ছিল উমরানের। পাঞ্জাবকে ১৫১ রানে আটকে দিতে ২৮ রানে ৪ উইকেট নেন তিনি।
১৮ এপ্রিল ২০২২, ০৪:২৯ পূর্বাহ্ন
সুপার সিক্সে মোহামেডানকে মিস করছে আবাহনী
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর আগে এবার বেশ আলোচনার সৃষ্টি করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। দেশের বেশ কিছু তারকা ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করে পুরনো দিন ফিরিয়ে আনার স্বপ্ন দেখিয়েছিল দলটি। কিন্তু মাঠের লড়াইয়ে তার ছিটেফোঁটাও দেখাতে পারেনি তারা। জায়গা করে নিতে পারেনি সুপার সিক্সে। তবে মোহামেডানের এমন পারফরম্যান্সে হতাশ চিরপ্রতিদ্বন্দ্বী দল আবাহনী লিমিটেডও।
১৭ এপ্রিল ২০২২, ১২:২৫ অপরাহ্ন
ক্রিকেটারদেরই ফিটনেস নিয়ে সতর্ক থাকতে হবে: সুজন
'আমার দলের বেশির ভাগ খেলোয়াড় আনফিট। এনার্জি তিন-চার ম্যাচের জন্যই ছিল। এরপর আর ছিল না।' প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়দের নিয়ে এমন বড় অভিযোগই করেছেন কোচ সালাহউদ্দিন। তবে এ চিত্রটা কেবল প্রাইম ব্যাংকের ক্ষেত্রেই নয়, এবার প্রায় সব দলের খেলোয়াড়দের ক্ষেত্রেই দেখা গিয়েছে।
১৭ এপ্রিল ২০২২, ১২:২১ অপরাহ্ন
সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি
ঈদের পর ৮ মে থেকে শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প। চট্টগ্রামে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে। এখনো প্রায় মাসখানেক বাকি থাকলেও সাকিবকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকছেই।
১৭ এপ্রিল ২০২২, ১১:২৯ পূর্বাহ্ন
দলের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে ক্ষুব্ধ সালাউদ্দিন
সুপার লিগ শুরুর আগের দিন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেশ রাগান্বিত অবস্থায় পাওয়া গেল সালাউদ্দিনকে
১৭ এপ্রিল ২০২২, ১১:০৯ পূর্বাহ্ন
শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত তাসকিন-শরিফুল
চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে শেষ টেস্ট না খেলেই দেশে ফিরে এসেছিলেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
১৭ এপ্রিল ২০২২, ১০:২০ পূর্বাহ্ন
মোস্তাফিজের ওই ওভারকেই দায় দিলেন পান্ত
ম্যাচের গতিপথ যে দিকে এগুচ্ছিল তাতে ১৭০ রানের কাছাকাছি একটি লক্ষ্য পাওয়ার আশায় ছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু ১৭তম ওভারে মোস্তাফিজুর রহমানের কাছ থেকে ২৮ রান নিয়ে নেন দীনেশ কার্তিক।
১৭ এপ্রিল ২০২২, ০৫:২৭ পূর্বাহ্ন
মোস্তাফিজের এক ওভার থেকে ২৮ রান নিলেন কার্তিক
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মোস্তাফিজ তাই থাকলেন ভীষণ খরুচে। তার ৪ ওভার থেকে এলো ৪৮ রান। যাতে বড় অবদান দুর্দান্ত ছন্দে থাকা কার্তিকের।
১৬ এপ্রিল ২০২২, ০৩:৫৪ অপরাহ্ন
শততম ম্যাচে রাহুলের সেঞ্চুরি, টানা ছয় হারে বিধ্বস্ত রোহিতের মুম্বাই
শনিবার মুম্বাইর ব্রাবোর্ন স্টেডিয়ামে মুম্বাইকে ১৮ রানে হারিয়েছে লক্ষ্ণৌ। রাহুলের ৬০ বলে অপরাজিত ১০৩ রানে ১৯৯ রানের পাহাড় গড়ে লক্ষ্ণৌ। ডিওয়াল্ড ব্রেভিস, সুর্যকুমার যাদব আর কাইরন পোলার্ডের ছোট তিন ঝড়ে মুম্বাই করতে পারে ১৮১ রান।
১৬ এপ্রিল ২০২২, ০২:০৩ অপরাহ্ন
মুম্বাই ইন্ডিয়ান্সের বেহাল দশায় অবাক নন ওয়াটসন
২ কোটি রুপির ভিত্তি মূল্যের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ইশান কিশানকে এবার সোয়া ১৫ কোটি রুপিতে দলে পায় মুম্বাই। ইংলিশ পেসার জোফরা আর্চার এই মৌসুমে খেলবেন না জেনেও তাকে পেতে খরচ করে ৮ কোটি। এই দুজনের পেছনে এত তীব্রভাবে ছুটার সিদ্ধান্তকে ভুল ও শকিং বলছেন ওয়াটসন।
১৬ এপ্রিল ২০২২, ১২:১৫ অপরাহ্ন
সুপার লিগের ম্যাচ দেখা যাবে টিভিতে, থাকছে রিজার্ভ ডে
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এবার ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
১৬ এপ্রিল ২০২২, ১০:৪১ পূর্বাহ্ন
ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন রুট
পারফরম্যান্স নিয়ে কোনো বিতর্ক ছিল না। কিন্তু মাঠে দলকে সে অর্থে উজ্জীবিত করতে না পারার কারণে তার নেতৃত্ব নিয়ে অনেক সমালোচনা চলছিল। অধিনায়কত্ব ছাড়ার চাপও ছিল বেশ। শেষ পর্যন্ত ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব থেকে সরেই দাঁড়ালেন জো রুট। শুক্রবার এক বিজ্ঞপ্তি দিয়ে তার অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
১৫ এপ্রিল ২০২২, ০৮:২১ পূর্বাহ্ন
ভারত-পাকিস্তান মিলল সাসেক্সে
মুম্বাইয়ের তাজ হোটেলে সন্ত্রাসী আক্রমণ ঘটনার পর থেকে দ্বিপাক্ষিক সিরিজ তো স্থগিত বটেই পাকিস্তানের খেলোয়াড়দের নিজ দেশে আমন্ত্রণ কিংবা দেশের ক্রিকেটারদের পাকিস্তানে গিয়ে খেলার ব্যাপারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। তখন থেকে দুই দেশের খেলোয়াড়দের একত্রে খেলার ব্যাপারটি তাই স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। তবে সেই স্বপ্নকে বাস্তব করেছে ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্স।
১৫ এপ্রিল ২০২২, ০৬:০০ পূর্বাহ্ন
প্রিমিয়ার লিগেও সেই ব্যর্থতার বৃত্তে মুমিনুল
দক্ষিণ আফ্রিকা সফরে এবার চরম হতাশা উপহার দিয়েছেন বাংলাদেশ দলের টেস্ট সংস্করণের অধিনায়ক মুমিনুল হক। ব্যাট হাতে ছিলেন সম্পূর্ণ ব্যর্থ। বিশেষকরে নজর করেছে তার আউট হওয়ার ধরণ। প্রতিপক্ষ বোলারদের বল বুঝতে না পেরে আনাড়িদের মতো আউট হয়েছেন তিনি। তবে ঘরের মাঠে ফিরেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি এ ক্রিকেটার।
১৪ এপ্রিল ২০২২, ০৯:৩০ পূর্বাহ্ন
টি-টোয়েন্টিতে রোহিতের ১০ হাজার রান, ৫০০ বাউন্ডারি
ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন ভারত ও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেন হিটম্যান।
১৪ এপ্রিল ২০২২, ০৬:০৪ পূর্বাহ্ন