ভারতকে দুইশর মধ্যে বেঁধে ফেলার পর চাপে ইংল্যান্ড
প্রথম ইনিংসে ৬১.৩ ওভারে ১৯১ রানে অলআউট হয়েছে সফরকারী ভারত। জবাবে প্রথম দিন শেষে ইংলিশদের সংগ্রহ ১৭ ওভারে ৩ উইকেটে ৫৩ রান।
২ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৮ অপরাহ্ন
রোমাঞ্চকর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এগিয়ে গেল শ্রীলঙ্কা
শেষদিকে ঝড় তুলতে পারলেন না সফরকারীদের কেউ। আঁটসাঁট বোলিংয়ের মাধ্যমে দারুণ জয় তুলে নিল দাসুন শানাকার দল।
২ সেপ্টেম্বর ২০২১, ০৬:১০ অপরাহ্ন
‘উইকেট আরও ভালো করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে’
বুধবার কিউইদের বিপক্ষে ম্যাচে প্রথম ওভার থেকেই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে দেখা যায় বিরূপ পরিস্থিতি। অফ স্টাম্পের অনেক বাইরের শর্ট বলও টাইমিং হচ্ছিল না, লেগ স্টাম্পের বাইরের বলে ফ্লিক করতে গেলে সোজা ক্যাচ উঠছি। পুরো ম্যাচ জুড়েই আচমকা লাফানো, হুট করে নিচু হওয়া দেখা গেছে।
২ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৮ অপরাহ্ন
মোস্তাফিজ এখন টেস্ট খেলতে চাচ্ছে না: আকরাম
জৈব সুরক্ষা বলয়ের ধকল সামলাতে টেস্ট খেলতে অনাগ্রহ প্রকাশ করা মোস্তাফিজের সিদ্ধান্তকে সার্বিক বিবেচনায় ইতিবাচকভাবে নিয়েছে বিসিবি।
২ সেপ্টেম্বর ২০২১, ১২:২৫ অপরাহ্ন
তামিমের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত: মাশরাফি
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ইতিবাচকভাবে দেখছেন তার দীর্ঘদিনের সতীর্থের সিদ্ধান্তকে।
২ সেপ্টেম্বর ২০২১, ১১:৩০ পূর্বাহ্ন
বাংলাদেশের স্পিন কোচের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এজাজ
বুধবার প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৬০ রানে গুটিয়ে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হারে নিউজিল্যান্ড। দল হারলেও এজাজ বল হাতে আলো কেড়েছেন। ছোট লক্ষ্য তাড়ায় যাওয়া বাংলাদেশের ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছেন তিনি।
২ সেপ্টেম্বর ২০২১, ১১:৩০ পূর্বাহ্ন
এক লাফে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সাতে বাংলাদেশ
টি-টোয়েন্টি সংস্করণে শুরু থেকেই এক প্রকার তলানিতেই অবস্থান করছিল বাংলাদেশ। সহযোগী দেশছাড়া সব দেশই ছিল তাদের উপরে। অবশেষে এ সংস্করণেও উন্নতি করতে পেরেছে টাইগাররা। আগের দিন নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ে এক লাফে ৭ নম্বর স্থানে উঠেছে এসেছে বাংলাদেশ।
২ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৩ পূর্বাহ্ন
মাহমুদউল্লাহর টেস্ট অবসর ‘এখনো পেন্ডিং’
প্রায় দুই মাস পরও তিনি নিজে কিছু পরিষ্কার করছেন না। আবার বোর্ড থেকে বলা হচ্ছে সেই অবসর নাকি এখনো পেন্ডিং। মাহমুদউল্লাহ রিয়াদের বেলায় ঘটছে এমনটাই।
২ সেপ্টেম্বর ২০২১, ০৮:২১ পূর্বাহ্ন
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগেই অ্যালেনকে পাচ্ছে নিউজিল্যান্ড
বাংলাদেশে সফরে এসে এক দিনের মাথায় কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান ফিন অ্যালেন। তবে সপ্তাহ পেরুতেই নেগেটিভ এসেছেন সেই ক্রিকেটার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
২ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩০ পূর্বাহ্ন
তিন সংস্করণের আলাদা কেন্দ্রীয় চুক্তি, টি-টোয়েন্টির চুক্তিতে নেই তামিম
বুধবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২৪ ক্রিকেটারের নাম প্রকাশ করে বিসিবি। এর আগে ওইদিন দুপুরে বোর্ড সভায় চুক্তির বিষয় অনুমোদন করার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
১ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৯ অপরাহ্ন
অস্ট্রেলিয়া সিরিজের থেকেও কঠিন উইকেট ছিল: সাকিব
অনভিজ্ঞতায় ভরা কিউইরা বাংলাদেশের বোলারদের বিপক্ষে রীতিমতো খাবি খেয়েছে। ১৬.৫ ওভারে তারা অলআউট হয় ৬০ রানে।
১ সেপ্টেম্বর ২০২১, ০১:৫০ অপরাহ্ন
টি-টোয়েন্টিতে মাশরাফিকে ছাড়িয়ে গেলেন অধিনায়ক মাহমুদউল্লাহ
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিতে মাশরাফিকে ছাড়িয়ে এককভাবে শীর্ষ উঠলেন মাহমুদউল্লাহ।
১ সেপ্টেম্বর ২০২১, ০১:৪১ অপরাহ্ন
‘তামিম ভালো কথা বলেছে’, সিদ্ধান্তে সায় দিয়ে বিসিবি প্রধান
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তামিম ইকবাল নিজেকে সরিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে সায় দিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
১ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৬ অপরাহ্ন
সর্বনিম্ন রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড
প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড অলআউট হয়েছে মাত্র ৬০ রানে। টি-টোয়েন্টিতে এটাই তাদের যৌথ সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগের ঘটনাও বাংলাদেশে।
১ সেপ্টেম্বর ২০২১, ১১:১৭ পূর্বাহ্ন
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, সৌম্যের জায়গায় লিটন
বাঁহাতি সৌম্য বাদ পড়লেও টিকে গেছেন আরেক ওপেনার নাঈম শেখ। অনুমিতভাবেই ফিরেছেন লিটন দাস। সব ধরনের সংস্করণ মিলিয়ে তিন সিরিজ পর ফিরেছেন মুশফিকুর রহিমও।
১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৬ পূর্বাহ্ন
বিশ্বকাপ দলে আমার থাকা উচিত না, আমি খেলছি না: তামিম
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল।
১ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৯ পূর্বাহ্ন
প্রত্যাশার চাপ বেশি, বিশ্বকাপ প্রস্তুতির চাপ আরও বেশি
কিউইদের বিপক্ষে মাহমুদউল্লাহর দল ৫-০ ব্যবধানে দাপট দেখিয়ে সিরিজ জিতবে এমন প্রত্যাশাই চড়া। কিন্তু প্রত্যাশা মানেই তো চাপ। সেই চাপটা ঘাড়ে নেওয়ার পাশাপাশি আসছে বিশ্বকাপের প্রস্তুতির হিসেব-নিকেশ থাকছে বড় আলোচনায়
৩১ আগস্ট ২০২১, ০৫:০৬ অপরাহ্ন
ক্রিকেট থেকে অবসরে স্টেইন
১৬ বছরের আন্তর্জাতিক ক্যরিয়ারে ৯৩টি টেস্ট, ১২৫টি ওয়ানডে ও ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্টেইন।
৩১ আগস্ট ২০২১, ১২:২৩ অপরাহ্ন
মুশফিক খুশি মনেই মেনে নিয়েছে: মাহমুদউল্লাহ
সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা যেমন এটাকে বলছেন 'অসুস্থ প্রতিযোগিতা'। কিন্তু অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, মুশফিক নিজে এই সিদ্ধান্ত খুশি মনেই মেনে নিয়েছেন।
৩১ আগস্ট ২০২১, ০৮:৩৮ পূর্বাহ্ন
বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে কোচের সঙ্গে একই সুর মাহমুদউল্লাহর
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার সর্বশেষ তারিখ ১০ সেপ্টেম্বর। সেদিনই শেষ হবে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ। অন্তত শেষ ম্যাচের আগে দল দেওয়া হবে এটা নিশ্চিত।
৩১ আগস্ট ২০২১, ০৮:১৪ পূর্বাহ্ন