নতুন চ্যালেঞ্জ নিতে চান কাসেমিরো

শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ নয় বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন কাসেমিরো। এ ব্রাজিলিয়ান ডিফেন্ডার নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন বলেই জানিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ফলে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া সময়ের ব্যাপারই মাত্র!
১৯ আগস্ট ২০২২, ০১:০৫ অপরাহ্ন

নেইমার-এমবাপেকে অন্তত ক্যামেরার সামনে ভালো থাকার অনুরোধ পিএসজির

মুখোমুখি অবস্থানে পিএসজির দুই তারকা কিলিয়ান এমবাপে ও নেইমার। অবস্থা এমন যেন মুখ দেখাদেখিই বন্ধ। তাতে স্বাভাবিকভাবেই বড় অস্বস্তিতে পড়েছে ফরাসি ক্লাবটি। এ ঝামেলা থেকে উত্তরণে সম্প্রতি এ দুই তারকাকে নিয়ে আলোচনা সভায় বসেছিল ক্লাব কর্তৃপক্ষ। সেখানে এ দুই তারকাকে অন্তত ক্যামেরার সামনে ভালো থাকার অনুরোধ জানিয়েছে তারা। পিএসজির এক কর্মকর্তার সূত্র মারফত এমন সংবাদই প্রকাশ করেছে ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোল।
১৯ আগস্ট ২০২২, ১২:৪০ অপরাহ্ন

ট্রান্সফার লাইভ: কাসেমিরো ইউনাইটেডে, গিমারেসে নজর রিয়ালের

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
১৯ আগস্ট ২০২২, ১১:২৪ পূর্বাহ্ন

ট্রান্সফার লাইভ: বের্নার্দোকে চায় পিএসজি

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
১৮ আগস্ট ২০২২, ১২:৪৭ অপরাহ্ন

সতর্ক করে দেওয়া হলো রোনালদোকে

মাঠে সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্তিয়ানো রোনালদো। তেমনি মাঠের বাইরেও একই পরিস্থিতি। এক দর্শকের মুঠোফোন চাপড় মেরে ফেলে দেওয়ার ঘটনায় মার্সেসাইড পুলিশ সতর্ক করে দিয়েছেন এ পর্তুগিজ তারকাকে। এমন ঘটনা ভবিষ্যতে আবার ঘটলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছে পুলিশ।
১৮ আগস্ট ২০২২, ১২:২৫ অপরাহ্ন

বার্সেলোনায় ফিরতে চান মেসি!

দুই দশকেরও বেশি সময় বার্সেলোনায় কাটিয়ে গত মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি। যদিও ইচ্ছার বিরুদ্ধেই স্পেনের ক্লাবটি ছাড়তে হয়েছিল তাকে। লা লিগার আর্থিক কাঠামোর মারপ্যাঁচে পড়ে দল-বদল করে যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। কিন্তু নতুন ক্লাবে কি খুব একটা সুখে রয়েছেন মেসি? অন্তত গত মৌসুমে তার পরিসংখ্যান এমন কিছু বলে না। তাতে আবার কি বার্সেলোনায় ফিরতে চাইছেন আর্জেন্টাইন অধিনায়ক?
১৮ আগস্ট ২০২২, ০৯:৪৮ পূর্বাহ্ন

ট্রান্সফার লাইভ: কাসেমিরোকে চায় ম্যানচেস্টার ইউনাইটেড

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
১৬ আগস্ট ২০২২, ০২:৫০ অপরাহ্ন

রোনালদো ইস্যুতে দুই ভাগ ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডে আর থাকতে চান না ক্রিস্তিয়ানো রোনালদো। এ সংবাদ বেশ পুরনো। ক্লাবের হয়ে দুটি ম্যাচে মাঠে নামলেও ইচ্ছার এখনও পরিবর্তন হয়নি তার। ব্রেন্টফোর্ডের মাঠে বিধ্বস্ত হওয়ার পর ইচ্ছাটা আরও বেড়েছে। আর তাতে কিছুটা ঝামেলাতেও পড়েছে ক্লাবটি। কোচ এরিক টেন হাগ ইচ্ছার বিরুদ্ধে রোনালদোকে ধরে রাখতে না চাইলেও তাকে বিক্রি করতে রাজী নন ইউনাইটেডের কো-চেয়ারম্যান জোয়েল গ্লেজার। এমন সংবাদই প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
১৬ আগস্ট ২০২২, ১১:৪৯ পূর্বাহ্ন

নেইমার-এমবাপে দ্বন্দ্ব নিয়ে আলোচনায় বসবে পিএসজি!

নতুন মৌসুম মাঠে গড়িয়েছে কয়েক সপ্তাহ মাত্র হলো, এরমধ্যেই ড্রেসিংরুমে অশান্তি ও উত্তেজনা টের পাচ্ছে পিএসজি। দলের অন্যতম সেরা দুই তারকা কিলিয়ান এমবাপে ও নেইমারের মধ্যকার বিবাদ অনেকটাই প্রকাশ্যে চলে এসেছে। যে কারণে খুব শীগগিরই এ দুই তারকা খেলোয়াড়ের সঙ্গে 'ক্লিয়ার দ্য এয়ার' বৈঠকে বসবেন দলের প্রধান কোচ ক্রিস্টফি গাল্টিয়ার ও ক্রীড়া পরামর্শক লুইস ক্যাম্পোস।
১৫ আগস্ট ২০২২, ০১:৪৫ অপরাহ্ন

ট্রান্সফার লাইভ: বার্সার রাডারে পাঁচ রাইট-ব্যাক

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
১৫ আগস্ট ২০২২, ১১:৫১ পূর্বাহ্ন

বিশাল হারের পর রোনালদোদের অভিনব শাস্তি টেন হাগের

দিনটা পরিবারের সঙ্গে ছুটিতেই কাটানোর কথা ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের। কিন্তু ছুটি বাতিল করে হুট করেই অনুশীলনে ডাকা হয় সব খেলোয়াড়দের। অনিচ্ছা সত্ত্বেও মাঠে এসে আবার অভিনব শাস্তি পেলেন রোনালদোরা। গ্রীষ্মের এ সময়ে ৩০ ডিগ্রি উত্তাপে ১৩.৮ কিলোমিটার দৌড়াতে হলো তাদের।
১৫ আগস্ট ২০২২, ১০:৪৬ পূর্বাহ্ন

পিছিয়ে থেকেও জয়ে লিগ শুরু রিয়ালের

রোববার রাতে স্প্যানিশ লা লিগায় এবারের মৌসুমের প্রথম ম্যাচে আলমেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল।
১৫ আগস্ট ২০২২, ০৪:৪৯ পূর্বাহ্ন

ব্রেন্টফোর্ডে বিধ্বস্ত হওয়ায় রোনালদোদের ছুটি বাতিল

শুরুতেই টানা দুই ম্যাচে হার। এমন বাজে শুরু আর কখনোই দেখেনি ম্যানচেস্টার ইউনাইটেড। স্বাভাবিকভাবেই দলের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে পৌঁছেছে দলটির। হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে অনুশীলনে বাড়তি মনোযোগ কোচ এরিক টেন হাগের। যে কারণে খেলোয়াড়দের ছুটি বাতিল করে দিয়েছেন তিনি।
১৪ আগস্ট ২০২২, ০১:৫৫ অপরাহ্ন

এবার টেন হাগকেও উপেক্ষা রোনালদোর?

এক বছরের কিছু বেশি সময় হয় ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এরমধ্যেই তিন কোচের অধীনে খেলে ফেলেছেন তিনি। আগের দুই কোচ ওলে গানার সুলশার ও রালফ রাংনিকের সঙ্গে শেষ পর্যন্ত সম্পর্কটা ভালো যায়নি তার। মাঠেই এ কোচদ্বয়কে উপেক্ষা করতে দেখা গিয়েছে তাকে। এ নিয়ে সমালোচনাও হয়েছে অনেক। আগের দিন ব্রেন্টফোর্ডের বিপক্ষে হারের পর নতুন কোচ এরিক টেন হাগের সঙ্গেও প্রায় একই আচরণ করতে দেখা গেছে পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকাকে।
১৪ আগস্ট ২০২২, ১২:৩৪ অপরাহ্ন

ট্রান্সফার লাইভ: অবামেয়াংয়ের জন্য ২৫ মিলিয়ন ইউরো চায় বার্সা

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
১৪ আগস্ট ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন

মাঠে নামানোর খেলোয়াড় নাও পেতে পারে বার্সেলোনা

সময় বাকি রয়েছে আর একদিন। আগামীকাল শনিবার রাতেই রায়ো ভায়াকানোর বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। অথচ এখনও নতুন চুক্তি করা পাঁচ খেলোয়াড় ও চুক্তি নবায়ন করা দুই খেলোয়াড়ের নিবন্ধন করাতে পারেনি দলটি। মাত্র ১৭ জন খেলোয়াড় রয়েছে স্কোয়াডে। যার মধ্যে তিন জনের জার্সিই দেওয়া হয়নি। নতুন খেলোয়াড়দের নিবন্ধন না করাতে পারলে মাঠে নামানোর খেলোয়াড় নাও থাকতে পারে ক্লাবটির।
১২ আগস্ট ২০২২, ০৮:২৩ পূর্বাহ্ন

'মেসি হাসলে দল হাসে'

পরিস্থিতি পুরোটাই বদলে গেছে। গত মৌসুমে পিএসজিতে যোগ দেওয়ার পর অনেকটা খোলসেই আবদ্ধ ছিলেন লিওনেল মেসি। তবে চলতি মৌসুমের শুরুতেই ভিন্ন রূপে এ তারকা। যেন পুরনো বার্সেলোনার মেসি হয়ে ফিরেছেন। সতীর্থদের সঙ্গে প্রাণবন্তভাবে হাসিমুখে দেখা যাচ্ছে তাকে। আর একই সঙ্গে প্রাণবন্ত পুরো পিএসজি। যেন মেসির হাসির সঙ্গে মিশে রয়েছে দলটি।
১২ আগস্ট ২০২২, ০৬:২৫ পূর্বাহ্ন

একদিন এগিয়ে এলো কাতার বিশ্বকাপের সূচি

আর্জেন্টাইন সংবাদমাধ্যম দিয়ারিও ওলের সংবাদের বরাতে গুঞ্জনটা দুদিন আগেই ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হলো। এক দিন এগিয়ে আনা হলো কাতার বিশ্বকাপের সূচি। মূলত ইকুয়েডরের সঙ্গে আয়োজক দেশ কাতারের মধ্যকারের ম্যাচটি আগিয়ে আনা হয়েছে একদিন।
১২ আগস্ট ২০২২, ০৫:৩২ পূর্বাহ্ন

ট্রান্সফার লাইভ: নতুনদের নিবন্ধনের জন্য বার্সায় বিনে পয়সায় খেলবেন পিকে

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
১১ আগস্ট ২০২২, ০৯:০৪ পূর্বাহ্ন

মৌসুম শুরুর আগে নিবন্ধিত না হলে বার্সা ছাড়বেন ক্রিস্টেনসেন-কেসি!

ফ্রি এজেন্ট হওয়ায় এবার মুফতে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও ফ্রাঙ্ক কেসিকে পেয়েছিল বার্সেলোনা। তবে এ দুই খেলোয়াড়কেই হারাতে পারে দলটি। লা লিগা মৌসুম শুরুর আগে তাদের নিবন্ধিত না করতে পারলে তারা চলে যেতে পারেন বলেই সংবাদ প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন।
১১ আগস্ট ২০২২, ০৪:৫৩ পূর্বাহ্ন