৪৫৭ বছরের মসজিদটি সংরক্ষণ করবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পক্ষে-বিপক্ষে গ্রামবাসী
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম গিলাবাড়ীতে অবস্থিত ৪৫৭ বছরের পুরোনো একটি মসজিদ সংরক্ষণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। তবে এর পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন গ্রামটির বাসিন্দারা।
৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২০ পূর্বাহ্ন
‘মাঘের জারোত হামরাগুলা মরি যাবার নাইগছে বাহে’
স্থানীয় প্রবাদ আছে 'মাঘের জারে বাঘ কান্দে'। সেই প্রবাদ যেন সত্যি হয়ে দাঁড়িয়েছে উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার মানুষের জন্য। মাঘের মাঝামাঝিতে এসে এসব এলাকায় শীতের প্রকোপ বেড়েছে। তীব্র শীত ও কনকনে বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এরসঙ্গে আছে কুয়াশা।
২৯ জানুয়ারি ২০২২, ০৪:১৯ পূর্বাহ্ন
‘মেশিনোত ভোট দ্যাওয়া নিয়া হামরাগুলা দুশ্চিন্তায় আছোং’
প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দিতে যাচ্ছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্রপাড়ের ৫টি ইউনিয়নের ভোটাররা। তবে ইভিএম সম্পর্কে ধারণা না থাকায় দুশ্চিন্তায় রয়েছেন তারা।
২৮ জানুয়ারি ২০২২, ১১:১০ পূর্বাহ্ন
পুঁজির অভাবে পেশা ছাড়ছেন লালমনিরহাটের তাঁতিরা
পোশাক কারখানায় মেশিনে তৈরি কাপড়ের রমরমায় তাঁতে বোনা কাপড়ের চাহিদা কমে এসেছে। সুতার দাম বাড়তি। এর ওপর পুঁজির ঘাটতির কারণে লালমনিরহাটের অনেক তাঁতি তাদের পৈতৃক পেশাটি আর ধরে রাখতে পারছেন না।
২৮ জানুয়ারি ২০২২, ০৬:৩৭ পূর্বাহ্ন
৪০ বছর ধরে প্রতিশ্রুতি পেয়েছেন, সেতু পাননি গ্রামবাসী
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বারোমাসিয়া নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকোটি ৬ গ্রামের ১০ হাজারের বেশি মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। কিন্তু, ৪০ ফুট সাঁকোটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ৬ গ্রামের ওই বাসিন্দাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে।
২৭ জানুয়ারি ২০২২, ০২:৫১ পূর্বাহ্ন
অবশেষে সেতু তৈরি হলেও নেই সংযোগ সড়ক
একে একে ১০ বার তারিখ পেছানোর পর লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে রত্নাই নদীর ওপর মেঘারাম-দুড়াকুটি রুটে সেতু তৈরি হলেও এখনো হয়নি সংযোগ সড়ক। এখনো বাকি সেতুর শেষ মুহূর্তের কাজ।
২৫ জানুয়ারি ২০২২, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রহ্মপুত্রের বুকে বাদামের হাট
বৃহত্তর রংপুরের সবচেয়ে বড় বাদামের হাট বসছে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের বুকে। বাদামের এ হাটটি নির্দিষ্ট কোনো স্থানে স্থায়ীভাবে বসানো হয় না। প্রতিবছর হাটের স্থান পরিবর্তন হয়ে থাকে।
২৩ জানুয়ারি ২০২২, ০৩:৩৩ পূর্বাহ্ন
করোনাকালে পুনাকের মেলা, ঝুঁকি উচ্চ থেকে উচ্চতর
করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ১২টি জেলার মধ্যে লালমনিরহাট থাকলেও এখানে পুরোদমে চলছে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) শিল্পপণ্য মেলা। এতে করোনাভাইরাস বেশি বেশি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
২২ জানুয়ারি ২০২২, ০৩:২২ পূর্বাহ্ন
বন্ধ করে দেওয়া ইটভাটা চলছে পুরোদমে, হতাশ কৃষক
বন্ধ করে দেওয়া ‘সান ব্রিকস’ ও ‘স্যার ব্রিকস’ নামে ২টি অবৈধ ইটভাটা এখনো পুরোদমে চালু থাকায় হতাশ স্থানীয় কৃষকরা। লালমনিরহাট পৌরসভার পূর্ব সাপ্টানা গ্রামে অবৈধ ইটভাটা ২টি গত ৯ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত বন্ধ করে দেয়।
১০ জানুয়ারি ২০২২, ০২:৪০ পূর্বাহ্ন
১১ বছর ধরে বিচারের অপেক্ষায় ফেলানীর পরিবার
আজ ৭ জানুয়ারি। সীমান্তে বহুল আলোচিত কিশোরী ফেলানী খাতুন হত্যা দিবস। আজ ফেলানী হত্যা ১১ বছর পূর্তি।
৭ জানুয়ারি ২০২২, ০৩:০০ পূর্বাহ্ন
‘আইতের বেলাতে আরও বেশি জার নাইগবার নাগছে’
‘সোমবার সকাল থাকি খুব জার বারি গ্যাইছে। আইতের বেলাতে আরও বেশি জার নাইগবার নাগছে। জারের খপ্পর থাকি বাইচবার জইন্যে হামরাগুলা জাইবরা-জঙ্গল নিয়া আগুন ধরে দিয়া শরীল গরম কইরবার নাগছি। এদোন জার যদি থাকে তাকহইলে হামারগুলার কাজ কাম হবার নয়। হামরাগুলা না খ্যায়া থাইকমো।'
৩ জানুয়ারি ২০২২, ০৫:৩৭ অপরাহ্ন
হাতের আঙুল নেই, কব্জি দিয়ে লিখে এসএসসি পাস করল মোবারক
জন্ম থেকেই ২ হাতের আঙুল নেই কুড়িগ্রামের মোবারক আলীর (১৬)। তার উপর অভাবের সংসার তাদের। তবে এসবের কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। এ বছর কাশিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কব্জি দিয়ে লিখে উত্তীর্ণ হয়েছে সে। পেয়েছে জিপিএ-৩.৮৪।
৩০ ডিসেম্বর ২০২১, ১১:৪১ পূর্বাহ্ন
লালমনিরহাট-কুড়িগ্রামে ঘন কুয়াশা, সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি
ঠান্ডা বাতাসের দাপটে থমকে গেছে উত্তরের সীমান্তে হিমালয়ের নিকটবর্তী লালমনিরহাট ও কুড়িগ্রামের জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম।
২০ ডিসেম্বর ২০২১, ০৪:২২ পূর্বাহ্ন
রাখালের লেখাপড়ার দায়িত্ব নিলেন ঢাবি শিক্ষক ড. শিমুল হালদার
মেধাবী শিক্ষার্থী রাখাল চন্দ্র রায়ের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল টেকনোলজির সহযোগী অধ্যাপক ড. শিমুল হালদার।
২০ ডিসেম্বর ২০২১, ০৩:২১ পূর্বাহ্ন
রাখালের উচ্চশিক্ষার পথে বাধা দারিদ্র্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ভর্তির সুযোগ পেয়েও দারিদ্র্যের কারণে অনিশ্চয়তায় পড়েছেন রাখাল চন্দ্র রায়। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের পশ্চিম ভেলাবাড়ি গ্রামের বর্গাচাষি উকিল চন্দ্র রায় ও সুমিত্রা রানী রায়ের ছেলে।
১৯ ডিসেম্বর ২০২১, ০৬:১৩ পূর্বাহ্ন
ডেইলি স্টারে প্রতিবেদনের পর নতুন ঘর পেলেন সোনা উল্ল্যাহ
৭৩ বছর বয়সী সোনা উল্ল্যাহর স্বপ্ন ছিলো নতুন একটি ঘরের। যেখানে তিনি অন্তত শান্তিতে ঘুমাতে পারবেন। বৃষ্টিতে তাকে আর রাত জাগতে হবে না। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।
১৭ ডিসেম্বর ২০২১, ০৩:২৯ অপরাহ্ন
কুড়িগ্রামে শীতেও ভাঙছে তিস্তা
এই কয়েকদিন আগেও নেছার উদ্দিনের (৬৫) বসতভিটা ছিল, ছিল আবাদি জমি ও ফলের বাগান। এখন আর কিছুই নেই। তিনি ৭ জনের পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে। পরিবারটির এখন দিন কাটছে অর্ধাহারে।
১৭ ডিসেম্বর ২০২১, ০২:৩৮ পূর্বাহ্ন
ঘর নেই বীরাঙ্গনা শেফালী দাসের
তিনি একজন বীরাঙ্গনা। নিজস্ব কোনো জমি নেই। বসবাসের জন্য নিজের নেই কোনো ঘর। সরকারি ঘরের জন্য আবেদন করেও আসেনি বরাদ্দ।
১৬ ডিসেম্বর ২০২১, ০৮:৩২ পূর্বাহ্ন
১ বছর অফিসে আসেন না গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী
লালমনিরহাটে গণপূর্ত অধিদপ্তর কার্যালয়ের একটি কক্ষ দীর্ঘদিন ধরে তালাবদ্ধ দেখতে পাওয়া যায়। সেটি হলো সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেনের কক্ষ।
১৫ ডিসেম্বর ২০২১, ০৭:১১ পূর্বাহ্ন
ভুট্টার চারায় সবুজ তিস্তার চর
তিস্তা নদীর চরজুড়ে যে দিকে চোখ যাবে সে দিকে শুধু সবুজের সমারোহ। এ সবুজ ভুট্টাখেতের। তিস্তার বালুচরে ভুট্টা চাষ করে ভাগ্যের পরিবর্তন করছেন চরের চাষিরা।
১৫ ডিসেম্বর ২০২১, ০৪:৩৫ পূর্বাহ্ন