কুয়েট শিক্ষক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে কমিটির প্রধান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক মহিউদ্দিন আহমাদসহ পাঁচ সদস্য উপাচার্যের কার্যালয়ে ৪৮ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন।
২৮ ডিসেম্বর ২০২১, ০২:১৩ অপরাহ্ন

ঢাবির স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে।
২৮ ডিসেম্বর ২০২১, ১১:৩১ পূর্বাহ্ন

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ৩০ ডিসেম্বর

২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারীদের ফল ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার।
২৮ ডিসেম্বর ২০২১, ০৯:২২ পূর্বাহ্ন

স্বাস্থবিধি মানার প্রয়োজনেই বই উৎসব হচ্ছে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার কারণে গত বছর বই উৎসব না হলেও বই বিতরণ হয়েছে। এবছরও করোনায় স্বাস্থবিধি মানার প্রয়োজনেই বই উৎসব হচ্ছে না। তবে প্রত্যেকটি বিদ্যালয়ে বছরের প্রথম দিন থেকে তারা তাদের শিডিউল ঠিক করবে, কবে কোন ক্লাসের বই বিতরণ করা হবে।
২৫ ডিসেম্বর ২০২১, ০১:৩৭ অপরাহ্ন

জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থী পাঠ্যবই পেয়ে যাবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ৯৫ শতাংশের বেশি পাঠ্যবই প্রতিষ্ঠানে পৌঁছে যাবে। বাকি বই আগামী ৭ জানুয়ারির মধ্যে পৌঁছে যাবে এবং সময়মতো শিক্ষার্থীরা বই হাতে পেয়ে যাবে।
২৩ ডিসেম্বর ২০২১, ১১:২৫ পূর্বাহ্ন

ঢাবির হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীরা থাকতে পারবেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা  ছাত্রীদের থাকতে না দেওয়ার বিধান বাতিলের সুপারিশ করেছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।
২২ ডিসেম্বর ২০২১, ০৩:২৯ অপরাহ্ন

মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮৭ শিক্ষার্থীর ভর্তি নিয়ে অনিশ্চয়তা

বয়স সংক্রান্ত জটিলতার কারণে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮৭ জন শিক্ষার্থীর ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
২২ ডিসেম্বর ২০২১, ১০:৪৫ পূর্বাহ্ন

বিবাহিত ছাত্রীদের সিট ছাড়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে ভাসানী বিশ্ববিদ্যালয়

বিবাহিত ছাত্রীদের হলের সিট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২০ ডিসেম্বর ২০২১, ০৮:১০ পূর্বাহ্ন

বুয়েটের শিক্ষার্থীরা কেন ইউকসু নির্বাচন চান না?

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) নিষিদ্ধ আছে ছাত্র-শিক্ষক রাজনীতি। ২০ বছর ধরে অকার্যকর কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইউকসু)। এই সময়ে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতে ছাত্র সংসদ চালুর প্রয়োজন রয়েছে, এমন দাবি কারো কারো থাকলেও বুয়েটের শিক্ষার্থীদের অনেকেই নির্বাচন চান না।
১৯ ডিসেম্বর ২০২১, ০২:৩৪ অপরাহ্ন

সবার জন্য নিশ্চিত হচ্ছে না এবারের বই উৎসব

এনসিটিবির সদস্য অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, ‘প্রথম টেন্ডারের সময় প্রকাশকরা ঐক্যবদ্ধভাবে প্রাক্কলিত মূল্যের চেয়ে ৩৫ শতাংশ বেশি হারে দর চেয়েছে। নতুন দরপত্রে আমরা এর তুলনায় ২৬ শতাংশ কম দর পেয়েছি।’
১৬ ডিসেম্বর ২০২১, ০৯:১৯ পূর্বাহ্ন

রাবির বঙ্গবন্ধু হলে বিজয় দিবসকে ‘স্বাধীনতা দিবস’ বলে বিজ্ঞপ্তি

বিজয় দিবসকে ‘স্বাধীনতা দিবস’ বলে বিজ্ঞপ্তি প্রচার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃপক্ষ।
১৬ ডিসেম্বর ২০২১, ০৮:০১ পূর্বাহ্ন

শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি নিলে স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শিক্ষার্থীদের ভর্তির সময় অতিরিক্ত ফি আদায় করলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
১৫ ডিসেম্বর ২০২১, ০১:৪৮ অপরাহ্ন

ঢাবি শিক্ষার্থী মেঘলাকে হত্যা করা হয়েছে, দাবি সহপাঠী ও শিক্ষকদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন নৃত্যকলা বিভাগের শিক্ষক ও সহপাঠীরা।
১৫ ডিসেম্বর ২০২১, ১১:৩৪ পূর্বাহ্ন

মাধ্যমিকে ভর্তির অনলাইন লটারি আজ, যেভাবে জানা যাবে ফলাফল

সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২২ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন লটারি আজ বুধবার অনুষ্ঠিত হবে।
১৫ ডিসেম্বর ২০২১, ০৫:৩৭ পূর্বাহ্ন

ঢাবিতে বিবাহিত-অন্তঃসত্ত্বা শিক্ষার্থীদের জন্য হলের নিয়ম প্রত্যাহারসহ ৪ দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের ৫টি হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা শিক্ষার্থীদের থাকার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিয়ম প্রত্যাহারসহ ৪ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
১৪ ডিসেম্বর ২০২১, ০৪:১৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট বৃত্তির আবেদন করা যাবে ২১ ডিসেম্বর পর্যন্ত

যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২১ ডিসেম্বর সকাল ১০টা ৫৯ মিনিট পর্যন্ত আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
১৪ ডিসেম্বর ২০২১, ০৯:২৮ পূর্বাহ্ন

ঢাবিতে একই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে আবারো শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলে 'বড় ভাইদের' সঙ্গে কর্মসূচিতে না যাওয়ায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। ১ মাস আগেও হলের আরও ২ শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছিল ছাত্রলীগের ওই কর্মীর বিরুদ্ধে।
১৩ ডিসেম্বর ২০২১, ০৭:৪৮ অপরাহ্ন

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তুরস্কের ১০০ স্কলারশিপ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০০টি স্কলারশিপ দেবে তুরস্ক সরকার।
১৩ ডিসেম্বর ২০২১, ০২:১৭ অপরাহ্ন

কুয়েট বন্ধ ২৩ ডিসেম্বর পর্যন্ত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রাতে কুয়েটের ৭৭তম সিন্ডিকেট অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
১৩ ডিসেম্বর ২০২১, ১১:৩২ পূর্বাহ্ন

জাবিতে বঙ্গবন্ধু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী রোববার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এন্ড হিজ লিগ্যাসি' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১০ ডিসেম্বর ২০২১, ০২:৫১ অপরাহ্ন