‘ব্লেন্ডেড লার্নিং’ নীতিমালার খসড়া চূড়ান্ত ইউজিসির
সশরীরে ও অনলাইন শিক্ষা সমন্বিত করে উচ্চশিক্ষার জন্য 'ব্লেন্ডেড লার্নিং' নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। উচ্চশিক্ষায় বাংলাদেশ যেন পিছিয়ে না পড়ে সে বিষয়ে জোর দেওয়া হয়েছে খসড়া নীতিমালায়।
২৫ আগস্ট ২০২১, ০২:১৮ অপরাহ্ন
এইচএসসি’র ফরম পূরণের সময় বাড়াল ঢাকা বোর্ড
২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
২৫ আগস্ট ২০২১, ১২:১০ অপরাহ্ন
ইবিতে অনলাইনে পরীক্ষা গ্রহণ শুরু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষার মাধ্যমে অনলাইনে মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে।
২৫ আগস্ট ২০২১, ১০:৪৩ পূর্বাহ্ন
সংক্রমণ কমছে, শিগগির শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা: শিক্ষামন্ত্রী
দেশে করোনা সংক্রমণের হার কমতে থাকলে শিগগির শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
২৪ আগস্ট ২০২১, ০২:২৯ অপরাহ্ন
অক্টোবরের প্রথম সপ্তাহে সীমিত পরিসরে ঢাবির হল খোলার সিদ্ধান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষার্থীদের জন্য অক্টোবরের প্রথম সপ্তাহে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাবি প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২৪ আগস্ট ২০২১, ০২:১৯ অপরাহ্ন
মহামারিতে বাংলাদেশের ৪ কোটির বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত: ইউনিসেফ
করোনাভাইরাস মহামারিতে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত চার কোটিরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।
২৪ আগস্ট ২০২১, ০১:৪৯ অপরাহ্ন
স্কুল খোলার আগে ক্যাম্পাস পরিষ্কার করুন: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
যে কোনো সময় স্কুল খুললে যেন শিক্ষা কার্যক্রম চালানো যায়, সেজন্য স্কুলের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করতে বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
২৪ আগস্ট ২০২১, ০১:০৮ অপরাহ্ন
ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি শিক্ষক নেটওয়ার্কের
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ ১১ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দাবিগুলো উত্থাপন করা হয়।
২৪ আগস্ট ২০২১, ১০:২৪ পূর্বাহ্ন
২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল আজ, চূড়ান্ত আবেদন শুরু ১ সেপ্টেম্বর
গুচ্ছ পদ্ধতিতে ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল আজ প্রকাশ করা হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে চূড়ান্ত আবেদন শুরু হবে।
২২ আগস্ট ২০২১, ০৬:১৩ পূর্বাহ্ন
রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলার পূর্ণ অধিকার আছে আসিফ নজরুলের: শিক্ষক নেটওয়ার্ক
একজন নাগরিক হিসেবে দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলার পূর্ণ অধিকার অধ্যাপক ড. আসিফ নজরুলের আছে বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
২০ আগস্ট ২০২১, ০৩:২৭ অপরাহ্ন
ড. আসিফ নজরুলের কক্ষ খুলে দেওয়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলের কক্ষের তালা খুলে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তার কক্ষের তালা খুলে দেয়।
১৯ আগস্ট ২০২১, ০২:৩৭ অপরাহ্ন
ড. আসিফ নজরুলের কক্ষে তালা, ভিসি-প্রক্টর যেভাবে দেখছেন
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলের কক্ষে গতকাল তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। তাকে তার কক্ষে না যেতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। আইন বিভাগের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা চললেও বিভাগে যেতে পারছেন না অধ্যাপক আসিফ নজরুল।
১৯ আগস্ট ২০২১, ০১:৪৫ অপরাহ্ন
ছাত্রলীগ-আনসার-পুলিশ সংঘর্ষে যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন ও অফিস প্রাঙ্গণ থেকে সিটি করপোরেশনের (বিসিসি) পোস্টার-ব্যানার সরানোকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতা-কর্মীদের আনসার ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে।
১৯ আগস্ট ২০২১, ০৪:২২ পূর্বাহ্ন
ইবিতে অনলাইনে অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা
অনলাইনে বিভিন্ন বিভাগের অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৮ আগস্ট ২০২১, ০৬:০১ অপরাহ্ন
রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ৪ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১৭ আগস্ট ২০২১, ০৮:৫২ পূর্বাহ্ন
আবারও ভ্যাকসিন নিবন্ধনের সুযোগ পাচ্ছেন বিদেশগামী শিক্ষার্থীরা
করোনা মহামারিতে দেশে আটকে পড়া বিদেশে অধ্যয়নরত বা বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা আবারও ভ্যাকসিন নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। আগামীকাল থেকে পুনরায় নিবন্ধনের আবেদন শুরু হবে।
১৬ আগস্ট ২০২১, ০৫:০০ অপরাহ্ন
বরিশালে সেশন চার্জ মওকুফের দাবিতে সড়কে শিক্ষার্থীরা
বরিশালে অনার্স ও উচ্চমাধ্যমিকের ফরম পূরণে সেশন চার্জ মওকুফের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
১৬ আগস্ট ২০২১, ০২:৫৩ অপরাহ্ন
প্রথমে বিশ্ববিদ্যালয় খুলতে পারে, ধাপে ধাপে কলেজ ও স্কুল
সরকার করোনা মহামারি পরিস্থিতির মধ্যেই পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বিবেচনা করছে। এক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথমে সশরীরে ক্লাস শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের হয় দুই ডোজ টিকা দেওয়া হয়েছে অথবা শিগগিরই দুই ডোজ টিকা দেওয়া হবে। তাই, বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথমে সশরীরে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়গুলোর পরে ধাপে ধাপে কলেজ ও স্কুল খোলা হবে।
১৬ আগস্ট ২০২১, ০১:১৩ অপরাহ্ন
সারা দেশে ‘প্রতীকী ক্লাস’র ঘোষণা প্রগতিশীল ছাত্রজোটের
শিগগির দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সারা দেশে 'প্রতীকী ক্লাস' কর্মসূচির ঘোষণা দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
১৬ আগস্ট ২০২১, ১২:৩০ অপরাহ্ন
শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার প্রতিবাদে রাবিতে গাছতলায় প্রতীকী ক্লাস
প্রায় দেড় বছর বন্ধ থাকার পরও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার কোনো কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ না করার প্রতিবাদে খোলা জায়গায় প্রতীকী ক্লাস নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।
১৬ আগস্ট ২০২১, ০৮:৪০ পূর্বাহ্ন