নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য নূরুন নাহার বেগমের
নূরুন নাহার বেগম ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
মানিকগঞ্জে যৌথ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা ও ককটেল উদ্ধার
অভিযানে পাকিস্তানে তৈরি একটি রিভলবার, পাঁচটি ককটেল, কিছু ধারালো অস্ত্র এবং একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা উদ্ধার করা হয়।
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
স্বাধীনতার ঘোষণা ও কর্নেল অলি: বক্তব্য বিকৃতির অভিযোগ জামায়াত আমিরের
গতকাল সোমবার চট্টগ্রামের একটি জনসভায় দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে আজ মঙ্গলবার ময়মনসিংহে এক জনসভায় তিনি বলেন, তার বক্তব্য সংবাদমাধ্যমে ভিন্নভাবে প্রকাশ করা হয়েছে।
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
জুলাই অভ্যুত্থানের পর ৯৭ মাজারে হামলা, মামলা হয়েছে ১১টি
মাকামের প্রতিবেদনে ১৩টি হামলার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে। এ ছাড়া, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা চারটি হামলায় এবং বিএনপি নেতাকর্মীরা আরও চারটি হামলায় জড়িত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
ডেনমার্কের ৬০ শতাংশ মানুষের কাছে যুক্তরাষ্ট্র এখন ‘শত্রু’: জরিপ
জরিপে অংশগ্রহণকারীদের সামনে প্রশ্ন ছিল, চলমান পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রকে কি মিত্র না শত্রু হিসেবে দেখছেন?
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
‘একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়, এটা অস্তিত্ব অস্বীকারের শামিল’
মির্জা ফখরুল বলেন, ‘আমার মনে হয়, আমাদের শেকড় সম্পর্কে জানা উচিত। ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতাযুদ্ধ করেছি, সেটাই আমাদের অস্তিত্ব।’
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
নির্বাচনে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলে ভুয়া ‘হাহা’ রিঅ্যাকশন
অনুসন্ধানের অংশ হিসেবে দ্য ডেইলি স্টার দুদিনে চারটি আলাদা ‘ক্লিক ফার্ম’ থেকে পাঁচটি ডামি (নকল) ফেসবুক প্রোফাইল ব্যবহার করে নয়টি মিম পোস্টে প্রায় ৩০ হাজার রিঅ্যাকশন কিনেছে।
৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
র্যাবের নাম বদলে হচ্ছে এসআইএফ
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘র্যাবের নাম পরিবর্তনের বিষয়টি প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। শিগগিরই এ বিষয়ে সরকারি আদেশ জারি করা হবে। বাহিনীটির পোশাকেও পরিবর্তন আসবে। আপনারা এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখতে পাবেন।’
৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
দেশের স্বার্থ মাথায় রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: ইরান
তেহরান বরাবরই কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে এসেছে। পাশাপাশি, তারা এটাও বলতে ভুলেনি যে কোনো ধরনের আগ্রাসী আচরণের পাল্টা ও সমপরিমাণ জবাব দিতে তারা পিছপা হবে না।
৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
‘হ্যাকিংয়ের’ প্রতিবাদ জানাতে বঙ্গভবনে যাবে জামায়াত
জামায়াতের আমিরের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে গত শনিবার বিকেলে একটি পোস্ট করা হয়। এতে কর্মজীবী নারীদের সম্পর্কে 'অসম্মানজনক' মন্তব্য থাকায় শফিকুর রহমানের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।
৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
কালো টাকা দিয়ে মানুষের ঈমান খরিদ করতে দেওয়া হবে না: শফিকুর রহমান
আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, এখন থেকে পাহারাদারি শুরু করেন। কালো টাকা দিয়ে মানুষের ঈমান যাতে খরিদ করতে না পারে, যাতে বিভ্রান্ত করতে না পারে।
৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শ্রমিকদের দাবি আর জোটের সমীকরণে সাভার-আশুলিয়ার ভোটযুদ্ধ
ঢাকা জেলার সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, বিরুলিয়া, পাথালিয়া, সাভার ইউনিয়ন, সাভার পৌরসভা ও সাভার সেনানিবাস নিয়ে গঠিত এ আসন মূলত পোশাকশিল্প কারখানা ও ঢাকা-আরিচা মহাসড়কের জন্য পরিচিত।
৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
রমজানে ঢাকায় ২৫ জায়গায় কম দামে বিক্রি হবে দুধ, ডিম ও মাংস
এ কর্মসূচির আওতায় প্রতি কেজি ড্রেসড ব্রয়লার মুরগি ২৪৫ টাকা, গরুর মাংস ৬৫০ টাকা, পাস্তুরিত তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকা দরে বিক্রি করা হবে।
৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
হার্ভার্ডের কাছে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইবো: ট্রাম্প
ট্রাম্প বলেন, ‘আমরা এখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে ক্ষতিপূরণ হিসেবে ১ বিলিয়ন ডলার চাইবো। পাশাপাশি, ভবিষ্যতে ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আর কোনো ধরনের লেনদেন হবে না।’
৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সহিংসতা হচ্ছে তবে বাড়ছে না, নির্বাচন চ্যালেঞ্জের মুখে পড়বে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
সামগ্রিক পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় ভালো বলেও দাবি করেন তিনি।
৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
এপস্টিনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি
ফেসবুকের একটি প্রোফাইল থেকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘পেডোফাইল এপস্টেইন যে শিশুটির পেছনে দাড়িয়েছে, বলেন তো সে শিশুটি কে??? ধারনা করা হচ্ছে ছেলেটি এপস্টেইনের অবৈধ সন্তান….
৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
চট্টগ্রাম-৪ আসনে নির্বাচন করতে পারবেন বিএনপির আসলাম চৌধুরী
চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন। আজ মঙ্গলবার বিষয়টি নিয়ে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
রাজনৈতিক সহিংসতার ৬০০ ঘটনায় নিহত ১৫৮
এসব সহিংস ঘটনায় সাত হাজার ৮২ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫৫০টি অর্থাৎ ৯১ দশমিক ৭ শতাংশ ঘটনায়...
৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
এপস্টিন তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হিলারি ক্লিনটন
জেফরি এপস্টিন-সংক্রান্ত নতুন নথিপত্র প্রকাশের পর তা বিশ্বজুড়ে হইচই ফেলেছে। এসব নথিতে উঠে এসেছে প্রভাবশালী বিভিন্ন ব্যক্তির নাম।
৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
পরীক্ষা করা খাদ্যের ৩৩ শতাংশই অনিরাপদ: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
গত অর্থবছরে ১ হাজার ৭১৩টি খাদ্যের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৭১টিতে ভেজাল, দূষণ বা নিম্নমানের উপকরণ পাওয়া গেছে। এসব খাদ্যের মধ্যে আচার, সস, চিপস, মুড়ি, ফলের পানীয়, সরিষার তেল, মাখন, সয়াবিন তেল, ডালডা এবং মধু রয়েছে।
৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন