কনসার্টে প্রবেশে বাধা দেওয়ায় চবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজ বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে কনসার্টে প্রবেশে বাধা দেওয়ায় ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
৮ মার্চ ২০২২, ০৪:৫৫ অপরাহ্ন

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ইবির হল প্রভোস্ট নিলুফা আক্তারের পদত্যাগ

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট নিলুফা আক্তার। আজ মঙ্গলবার দুপুরে ইবির রেজিস্ট্রার পত্রটি ট্রেজারারের কাছে পাঠিয়েছেন।
৮ মার্চ ২০২২, ১০:৫৯ পূর্বাহ্ন

এবার প্রক্টরের পদত্যাগের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন

প্রক্টরের বিরুদ্ধে নানা অনিয়ম ও দ্বায়িত্বে অবহেলার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।
৭ মার্চ ২০২২, ১০:৫৭ পূর্বাহ্ন

ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শাহবাগে বাস ভাঙচুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বাসের ভেতর মারধরের ঘটনার জের ধরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি) এর তিনটি বাস ভাঙচুর করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় ভাঙচুর করা বাসগুলো শাহবাগে পাবলিক লাইব্রেরির সামনে এনে রাখা হয়েছে।
৬ মার্চ ২০২২, ০৪:১৫ অপরাহ্ন

পাবিপ্রবি উপাচার্যের মেয়াদের শেষ দিনেও ক্যাম্পাসে আন্দোলন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রুস্তম আলীর মেয়াদের শেষ দিনেও আজ রোববার ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।
৬ মার্চ ২০২২, ১১:৩৯ পূর্বাহ্ন

আমি বিব্রত, ষড়যন্ত্রের শিকার, আমার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগে মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে পদ বেচাকেনা সংক্রান্ত ৫টি ফোনালাপ ফাঁসের ঘটনাকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার বলেছেন এ ঘটনায় তিনি ‘বিব্রত’।
৫ মার্চ ২০২২, ০৩:১৭ অপরাহ্ন

শিক্ষকের বিরুদ্ধে অপবাদ, মমেক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ বহিষ্কার ১০

ময়মনসিংহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে যৌন হয়রানির অপবাদ দিয়ে মানববন্ধন কর্মসূচিতে আপত্তিকর মন্তব্য করায় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে বহিস্কার করেছে কলেজ একাডেমিক কাউন্সিল।
৫ মার্চ ২০২২, ০৩:০২ অপরাহ্ন

জাবিতে সাবেক উপাচার্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের মিছিলে শিক্ষকদের বাধা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও হামলা মামলার বিচারের দাবিতে মিছিল করেছে শিক্ষার্থীরা। মিছিলটি উপাচার্য বাসভবনের দিকে গেলে, সেখানে অবস্থানরত শিক্ষকরা এতে বাধা দেয়।
২ মার্চ ২০২২, ০১:৩৭ অপরাহ্ন

ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত ঢাবি শিক্ষার্থী

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন। আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে সিটি কলেজের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
২ মার্চ ২০২২, ১২:৩৬ অপরাহ্ন

দুর্নীতির অভিযোগে পাবিপ্রবি উপাচার্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রুস্তম আলীর বিরুদ্ধে দুর্নীতি ও নিয়োগে স্বজনপ্রীতির তদন্তের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
২ মার্চ ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন

জাবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নুরুল আলম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রুটিন দায়িত্বে অধ্যাপক ড. মো. নুরুল আলমকে নিযুক্ত করা হয়েছে।
১ মার্চ ২০২২, ০৩:১৮ অপরাহ্ন

পাবিপ্রবির রেজিস্ট্রার অফিসে তালা, প্রশাসনিক কাজে অচলাবস্থা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কর্মকর্তাদের আন্দোলনে প্রশাসনিক কাজে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ১৭ দফা দাবিতে রেজিস্ট্রার অফিস তালাবদ্ধ করে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৮ পূর্বাহ্ন

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল, বিক্ষোভ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণে জড়িতদের বিচারের দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫১ অপরাহ্ন

বিইউএইচএস-এ ২ দিনব্যাপী পাবলিক হেলথ কনফারেন্স

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস-এ (বিইউএইচএস) শুরু হয়েছে নবম রিজিওনাল পাবলিক হেলথ কনফারেন্স। আজ শুক্রবার সকাল ১০টায় ২ দিনব্যাপী এই কনফারেন্স শুরু হয়।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩২ অপরাহ্ন

বিচার দাবিতে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের মশাল মিছিল

সহপাঠীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণে জড়িতদের বিচারের দাবিতে একাট্টা শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৩ অপরাহ্ন

র‌্যাগ দেওয়া নিয়ে চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সূর্যসেন হলে র‌্যাগ দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩১ অপরাহ্ন

ঢাবির ১৩ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

বিদেশে গিয়ে নিদির্ষ্ট সময়ের মধ্যে চাকরিতে যোগদান না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষকের পদ অবমুক্ত (শূন্য) ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।
২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৫ অপরাহ্ন

আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের ‘এক্সিলেন্ট’ বিশ্ববিদ্যালয়ের তালিকায় চুয়েট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট) ‘এক্সিলেন্ট ইউনিভার্সিটি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক পেশাজীবী সংগঠন আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই)। যুক্তরাষ্ট্রের মিশিগানভিত্তিক এই সংগঠনটির অফিসিয়াল ওয়েবসাইটে গত ১১ ফেব্রুয়ারি এক্সিলেন্ট  বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়।
২৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৮ অপরাহ্ন

ভর্তি পরীক্ষার ৮ কোটি টাকা ভাগাভাগি: জাবিতে ইউজিসির তদন্ত দল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার্থীদের থেকে আদায় হওয়া টাকা শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার অভিযোগের তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫২ পূর্বাহ্ন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ‘আলোর মিনার’

জাতিসত্তা গঠনে ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য একটি মৌলিক প্রভাবক। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রাঙ্গণে শহীদ মিনারের নকশার সময় আমাদের চেষ্টা ছিল এটি যাতে ভাষা আন্দোলনের মহান আত্মত্যাগের সঙ্গে আত্মিক সংযোগ এবং জনমানসে প্রাণস্পন্দন সৃষ্টি করে।
২০ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১০ অপরাহ্ন