কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫ শনাক্ত ২০.৯৮ শতাংশ

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চার জন করোনায় ও একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ২২৪টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৯৮ শতাংশ।
১৫ আগস্ট ২০২১, ০৪:৫৩ পূর্বাহ্ন

ভ্যাকসিনের অপ্রাপ্যতায় অর্থছাড়ে ধীরগতি

চলতি অর্থবছরের বাজেটে সরকার ভ্যাকসিন খাতে বড় আকারের অর্থ বরাদ্দ রাখলেও তা ব্যয় করতে পারছে না কারণ পর্যাপ্ত ভ্যাকসিন মিলছে না। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কোভিড-১৯ ভ্যাকসিন কেনার জন্য ১৪ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই অর্থবছরের প্রথম দুই মাসে চীনা ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে ভ্যাকসিন ডোজ সংগ্রহের জন্য প্রায় ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে।
১৪ আগস্ট ২০২১, ০২:৫৯ অপরাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ১৭৮, শনাক্ত ২০.৬৬ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১৭৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ হাজার ৯৮৮ জন।
১৪ আগস্ট ২০২১, ১১:১৬ পূর্বাহ্ন

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ২৫৭ জন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার ৯০২ জনে।
১৪ আগস্ট ২০২১, ১০:২৯ পূর্বাহ্ন

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্ত ২২.৮১ শতাংশ, মৃত্যু ৫

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের আট জেলায় ৩৯৯টি নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত করা হয়েছে, শনাক্তের হার ২২ দশমিক ৮১ শতাংশ।
১৪ আগস্ট ২০২১, ১০:২৮ পূর্বাহ্ন

ফরিদপুরে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৮.০২ শতাংশ, মৃত্যু ৭

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৩১৩টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ১১৯ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ০২ শতাংশ। একই সময়ে করোনায় ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও সাত জন।
১৪ আগস্ট ২০২১, ১০:১৭ পূর্বাহ্ন

পুলিশের এসআইকে দুই ধরনের দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ

হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) করোনার দুই ধরনের দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ উঠেছে।
১৪ আগস্ট ২০২১, ১০:০০ পূর্বাহ্ন

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ৩২২

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩২২ জনের।
১৪ আগস্ট ২০২১, ০৮:৪৭ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্ত ২২.৪৩ শতাংশ

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাঁচ জন। এদের মধ্যে করোনায় চার জন এবং উপসর্গে দুই জন। একই সময়ে ৬২৪টি নমুনা পরীক্ষায় ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৪৩ শতাংশ।
১৪ আগস্ট ২০২১, ০৭:৩১ পূর্বাহ্ন

নাক দিয়ে শ্বাস নিলেই করোনার টিকা, ট্রায়াল হবে বাংলাদেশে

নাক দিয়ে শুধু একবার নিঃশ্বাস নেবেন। আর তাতেই আপনার টিকা নেওয়া হয়ে যাবে। শুধু তাই নয়, এই টিকা করোনাভাইরাসের সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধেই প্রায় শতভাগ কার্যকর।
১৪ আগস্ট ২০২১, ০৬:০০ পূর্বাহ্ন

ঢাকায় মৃত্যু বেড়েছে প্রায় দেড় গুণ, কমেছে খুলনায়

দেশজুড়ে ছড়িয়ে পড়া করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে নানা উদ্যোগ নেওয়া হলেও রাজধানী ঢাকায় কমছে না মৃত্যু। একইসঙ্গে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে সংক্রমণের।
১৪ আগস্ট ২০২১, ০৪:১৭ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৯, শনাক্ত ২১.২৩ শতাংশ

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আট জন এবং উপসর্গ নিয়ে একজনসহ মোট নয় জন মারা গেছেন।
১৪ আগস্ট ২০২১, ০৩:৫৪ পূর্বাহ্ন

ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা

চীন থেকে উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চীন থেকে টিকার এই চালান নিয়ে সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
১৩ আগস্ট ২০২১, ১২:৪৭ অপরাহ্ন

আজ মৃত্যু ১৯৭, শনাক্ত ২০.৮৩ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১৯৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ হাজার ৮১০ জন।
১৩ আগস্ট ২০২১, ১১:৫৯ পূর্বাহ্ন

ডেঙ্গু: আরও ২১১ জন হাসপাতালে ভর্তি 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার ৬৪৫ জনে।
১৩ আগস্ট ২০২১, ১১:৪৪ পূর্বাহ্ন

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৬১২

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬১২ জনের।
১৩ আগস্ট ২০২১, ০৮:৩৭ পূর্বাহ্ন

চীনের উপহার আরও ১০ লাখ ডোজ টিকা আসছে সন্ধ্যায়

চীনের উপহার হিসেবে সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আসছে।
১৩ আগস্ট ২০২১, ০৭:৫৬ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩২

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন দুই জন।
১৩ আগস্ট ২০২১, ০৭:১৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জ ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২০.৮৮ শতাংশ

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয় জন। এদের মধ্যে করোনায় চার জন এবং উপসর্গে দুই জন মারা গেছেন।
১৩ আগস্ট ২০২১, ০৬:৫৩ পূর্বাহ্ন

খুলনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২২.৪৭ শতাংশ

খুলনায় করোনা চিকিৎসা দেওয়া পাঁচটি হাসপাতালের মধ্যে দুটিতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। করোনা শনাক্তের হার ২২ দশমিক ৪৭ শতাংশ।
১৩ আগস্ট ২০২১, ০৬:১৬ পূর্বাহ্ন