মাঠে পুনাকের মেলা, তাই ৩ মাস ধরে বন্ধ খেলাধুলা
লালমনিরহাট শহরে রেলওয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী খেলার মাঠে চলছে পুলিশ নারী কল্যাণের (পুনাক) শিল্প পণ্য বানিজ্য মেলা। এতে গত ৩ মাস ধরে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় শিশু-কিশোররা।
২৫ মার্চ ২০২২, ১১:২৪ পূর্বাহ্ন
৫০০ কৃষক পরিবারের ‘দুঃখ’ ঘুঘুজান সেতু
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নে ঘুঘুজান গ্রামের প্রায় ৫০০ কৃষি পরিবারের চলাচলের একমাত্র উপায় ছিল সেতুটি। ২ বছর আগে সেটি পুরোপুরি ধসে পড়ে। পরে গ্রামবাসীরা নিজেরা চাঁদা তুলে ভেঙে পড়া সেতুর ওপরেই বাঁশের সাঁকো বসিয়ে কোনোভাবে চলাচলের উপায় করে নেন। কিন্তু দুর্বল সাঁকোর ওপর দিয়ে কোনো যানবাহন চলাচলের উপায় না থাকায় তাদের দুর্ভোগ ঘোচেনি।
২৩ মার্চ ২০২২, ০৫:২৫ পূর্বাহ্ন
সনাতনী ‘চড়কি কলে’ সেচের কাজ
কেউ বলেন চড়কি কল, কেউ বলেন টোলা কল। তবে বেশিরভাগ কৃষকের কাছে এটি চড়কি কল নামেই পরিচিত।
২১ মার্চ ২০২২, ০৫:৩২ পূর্বাহ্ন
তিস্তা এখন মরা খাল
প্রায় পানিশূন্য হয়ে পড়েছে খরস্রোতা তিস্তা নদী। সামান্য কিছু পানি থাকলেও তা কয়েকখণ্ডে প্রবাহিত হচ্ছে। কোথাও রয়েছে হাঁটু পানি আবার কোথাও কোথাও কোমর পানি। হারিয়ে গেছে তিস্তার সেই চিরচেনা সৌন্দর্য্য।
১৭ মার্চ ২০২২, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংগঠনের জমি বিক্রির অভিযোগ লালমনিরহাটের পরিবহন নেতাদের বিরুদ্ধে
লালমনিরহাট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ৮ শতাংশ জমি সংগঠনের নেতারা গোপনে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তুলেছেন সংগঠনটির কর্মীরা।
১৬ মার্চ ২০২২, ০৩:২৬ অপরাহ্ন
ডেইলি স্টারে প্রতিবেদন: স্কুলমাঠ তামাকমুক্ত হওয়ায় খুশি শিক্ষার্থীরা
স্কুলমাঠে তামাক পাতা শুকানো ও প্রক্রিয়াজাতের দীর্ঘদিনের সমস্যার অবসান হলো দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে। স্কুলমাঠ তামাকমুক্ত হওয়ায় খুশি হয়েছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর গ্রামের দুর্গাপুর উচ্চ বিদ্যালয় ও দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক ও ৫ শতাধিক শিক্ষার্থী।
১৬ মার্চ ২০২২, ১০:১৫ পূর্বাহ্ন
১৩ বছর পর দানকৃত জমি বিক্রির রহস্য ফাঁস
২০০৯ সালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নে রসুলপুর গ্রামে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ৩৩ শতাংশ জমি দান করেছিলেন রেজাউল করিম সেলিম। কয়েক বছর পর তিনি গোপনে ৩ ব্যক্তির কাছে এই জমি বিক্রি করে দেন। বিদ্যালয়টি সরকারীকরণ করা হয় ২০১৩ সালে। বিদ্যালয়টি বর্তমানে যে জায়গায় আছে, সে জায়গার মালিকানা দাবি করছেন ফরিদুল ইসলাম। এ বিষয়ে গত ১০ মার্চ আদালতে একটি মামলা করেছেন তিনি।
১৬ মার্চ ২০২২, ০৬:৩৬ পূর্বাহ্ন
তুলার বাড়তি দামে কৃষকের মুখে হাসি
গত বছর উৎপাদিত প্রতি মণ তুলা আঁশ ও বীজসহ বিক্রি হয়েছে ২ হাজার ৪০০ টাকা দরে। এ বছর সরকারিভাবে মণ প্রতি আরও ১ হাজার ২০০ টাকা বৃদ্ধি করে ৩ হাজার ৬০০ টাকা দর নির্ধারণ করা হয়েছে।
১৫ মার্চ ২০২২, ০৯:২৪ পূর্বাহ্ন
স্কুলমাঠে তামাক, বাতাসে দুর্গন্ধ, ক্লাসরুমে আটকে শিক্ষার্থীরা
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান একই জায়গায়। ২ বিদ্যালয়ের খেলার মাঠ একটিই। তবে বিশাল আয়তনের ওই মাঠটির পুরোটা তামাকচাষীদের দখলে চলে যাওয়ায় খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে প্রায় ৬০০ শিক্ষার্থী।
১৪ মার্চ ২০২২, ০৫:২৬ পূর্বাহ্ন
হাসপাতালে সুইপার ৪ জন, তবুও ময়লার স্তূপ
লালমনিরহাট সদর হাসপাতালের প্রবেশ করিডোরের পাশে দিনের পর দিন ময়লা স্তূপ পড়ে থাকলেও তা পরিষ্কার করা হচ্ছে না। ময়লার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে তা অতিষ্ঠ করে তুলেছে হাসপাতালের রোগী ও দর্শনার্থীদের।
১৩ মার্চ ২০২২, ০৬:০০ পূর্বাহ্ন
সবজির ভালো দাম পাওয়ায় তামাক চাষ কমেছে
তামাকের বদলে প্রচলিত ফসল ফলিয়ে ভালো দাম পাচ্ছেন কৃষকরা। এছাড়া মাটি, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য তামাক চাষের ক্ষতিকর প্রভাবের বিষয়টি উপলব্ধিতে এসেছে অনেকের। ফলে লালমনিরহাটের ৫টি উপজেলায় চলতি বছরে ২ হাজার হেক্টর জমিতে তামাক চাষ কমেছে।
১২ মার্চ ২০২২, ০৫:৩৮ পূর্বাহ্ন
ধরলার তীর রক্ষা কাজে অনিয়মের অভিযোগ
লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী মোগলহাট এলাকায় ধরলা নদীর ১০০ মিটার তীর রক্ষা কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
১২ মার্চ ২০২২, ০৫:১০ পূর্বাহ্ন
‘এ্যাদোন করি জিনিসপাতির দাম বাইড়লে কি হামরাগুলা বাঁচমো’
‘এ্যাদোন করি জিনিসপাতির দাম বাইড়লে কি হামরাগুলা বাঁচমো। বাজারত ৫ শ টাকার নোট নিয়া গ্যাইলে অল্প এ্যাকনা খরচা কইরলে শ্যাষ’—বলছিলেন, লালমনিরহাট সদর উপজেলার উত্তরসাপ্টানা গ্রামের বাসিন্দা বিধবা কান্দ্রি বালা (৬৪)।
১১ মার্চ ২০২২, ০৭:৪১ পূর্বাহ্ন
বিষমুক্ত সবজি চাষে পথ দেখাচ্ছেন যে নারীরা
লতিফা বেগম (৩৩) কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের পাড়ে রমনা এলাকার একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। তার স্বামী মুকুল ইসলাম একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আবাদি জমি নেই তাদের। কেবল বসতভিটার সঙ্গে শতাংশ খালি জায়গা রয়েছে।
১১ মার্চ ২০২২, ০৬:১৬ পূর্বাহ্ন
জয়নালের ভাগ্যের পরিবর্তন করে দিলো ডেইলি স্টারের সেই ছবি
কয়েকদিন আগেও চরম দারিদ্রে নির্মম হয়ে ওঠেছিল তিস্তাপাড়ের কৃষক জয়নাল মিয়ার (৪৭) সংসার। তিস্তার ভাঙনে আবাদি জমি, বসতভিটা, ফলের বাগান হারানো জয়নাল অভাবের তাড়নায় দিশেহারা হয়ে পড়েছিলেন। মুখে ছিল না হাসি। ঘরে ছিল না খাবার।
১০ মার্চ ২০২২, ০২:৪২ পূর্বাহ্ন
‘জায়গা সংকটে যানজট’ বুড়িমারী স্থলবন্দরের প্রধান সমস্যা
বাংলাদেশ-ভারত-ভুটান ত্রিদেশীয় ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বুড়িমারী। জায়গা সঙ্কটের কারণে আমদানি-রপ্তানির পণ্যের ট্রাকের দীর্ঘ যানজট এখানকার নিয়মিত চিত্র।
৯ মার্চ ২০২২, ০৬:৪২ পূর্বাহ্ন
লালমনিরহাটে ‘সুপার ফুড’ কিনোয়া চাষে সাফল্য
উত্তর আমেরিকার শস্য কিনোয়াকে বলা হয় সুপারফুড। দানাদার ফসলটি থেকে উচ্চ আমিষ সমৃদ্ধ খাবার তৈরি হয়। প্রথমবারের মতো লালমনিরহেটে কিনোয়া চাষে সাফল্য পাওয়ায় সেখানে আবার এই ফসল চাষ করা হচ্ছে।
৮ মার্চ ২০২২, ০৬:১১ পূর্বাহ্ন
১৭০ ইটভাটায় পুড়ছে কৃষি জমির প্রাণ ‘টপ সয়েল’
লালমনিরহাট ও কুড়িগ্রামের ১৪ উপজেলায় বিস্তীর্ণ এলাকার কৃষি জমির উর্বর অংশ ‘টপ সয়েল’ ১৭০টি ইটভাটায় ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে, যা কৃষি ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে।
৭ মার্চ ২০২২, ০৪:০২ পূর্বাহ্ন
লালমনিরহাট ও কুড়িগ্রামের ১৭০ ইটভাটার ১৩০টিই অবৈধ
লালমনিরহাট ও কুড়িগ্রামের ১৪টি উপজেলায় ইটভাটা রয়েছে ১৭০টি। এর মধ্যে ৪০টি ইটভাটার বৈধতা থাকলেও বাকি ১৩০টি চালানো হচ্ছে অবৈধভাবে।
৫ মার্চ ২০২২, ০৪:৫১ পূর্বাহ্ন
হারিয়ে যাচ্ছে উত্তরের ‘রুপালি’ মাছ বৈরালী
বৈরালী মাছ রংপুর অঞ্চলে ‘রুপালি’ মাছ হিসেবে পরিচিত। ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদীর অববাহিকার জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও গাইবান্ধায় পাওয়া যায় এ মাছ। একসময় বৈরালী মাছ দিয়ে এ অঞ্চলে মাছের চাহিদা অনেকটাই মিটতো। তবে বর্তমানে বিলুপ্তির পথে উত্তরের ঐতিহ্য ও সুস্বাদু এই মাছটি।
৪ মার্চ ২০২২, ১০:০৩ পূর্বাহ্ন