তাইজুল-খালেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লড়াইয়ে বাংলাদেশ
দিনের শুরুতেই প্রোটিয়া শিবিরে ধাক্কা দেওয়ার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তাতে ডারবান টেস্টের আক্ষেপগুলো কথাই মনে হচ্ছিল বারবার। তবে ঠিক ততোটা ভুগতে হয়নি টাইগারদের। পরে দারুণ দুটি রিভিউতে উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তাতে দক্ষিণ আফ্রিকার দারুণ দিনেও লড়াইয়ে ফিরতে পেরেছে সফরকারীরা।
৮ এপ্রিল ২০২২, ০৩:৪৮ অপরাহ্ন
তাইজুলের জোড়া শিকারে বাংলাদেশের স্বস্তি
প্রথম সেশনের শুরুটা ছিল রিভিউ না নেওয়ার আক্ষেপ দিয়ে। তবে দ্বিতীয় সেশনে এমন ভুল করেনি বাংলাদেশ। সফল রিভিউতে প্রোটিয়াদের প্রতিরোধ ভেঙেছেন তাইজুল ইসলাম। দ্বিতীয় সেশনে দুটি উইকেট তুলে বাংলাদেশকে কিছুটা স্বস্তি এনে দিয়েছেন এ স্পিনার
৮ এপ্রিল ২০২২, ০১:২০ অপরাহ্ন
আবাহনীকে হারিয়ে শেখ জামালকে শীর্ষে তুললেন রসুল
আগের ম্যাচেই দারুণ অলরাউন্ড নৈপুণ্যে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুঠোয় থাকা জয় ছিনিয়ে এনেছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পারভেজ রসুল। এদিনও আবার বল হাতে দ্যুতি ছড়ালেন এ ভারতীয় অফস্পিনার। তার বোলিং ঘূর্ণিতে এবার কুপোকাত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। তাতে এককভাবে শীর্ষে উঠেছে শেখ জামাল।
৮ এপ্রিল ২০২২, ১২:১০ অপরাহ্ন
রিভিউ না নেওয়ার আক্ষেপে হতাশার সেশন
দলের এক ঝাঁক তারকা খেলোয়াড়দের ছাড়া বাংলাদেশের বিপক্ষে লড়ছে দক্ষিণ আফ্রিকা। তাই নিয়েই প্রথম টেস্টে দুর্দান্ত এক জয়। সিরিজ হার এড়াতে হলে এ টেস্টে জিততেই হবে টাইগারদের। তার জন্য টস হেরে ফিল্ডিংয়ে নামা দলটির প্রয়োজন শুরুতেই প্রোটিয়া শিবিরে আঘাত হানা। সুযোগটা এনে দিয়েছিলেন বোলার সৈয়দ খালেদ আহমেদ। কিন্তু অধিনায়ক নিতে পারলেন কোথায়?
৮ এপ্রিল ২০২২, ১০:০১ পূর্বাহ্ন
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, ফিরলেন তামিম-তাইজুল
দ্বিতীয় টেস্টে টস ভাগ্য পক্ষে না এলেও শুরুতে বোলিংই করতে হবে মুমিনুল হকের দলকে।
৮ এপ্রিল ২০২২, ০৭:৩১ পূর্বাহ্ন
টানা দ্বিতীয় হার মোস্তাফিজের দিল্লির
শুরুতে বল হাতে রান দেওয়ায় বেশ কৃপণ ছিলেন মোস্তাফিজুর রহমান। প্রথম তিন ওভারে রান দেন কেবল ১২। তবে অন্য প্রান্তে চাপ ধরে রাখতে পারেননি সতীর্থরা। এক প্রান্তে ঝড় তুলে জয়ের ভিত গড়ে দিয়ে যান কুইন্টন ডি কক। এরপর বাকি কাজ সহজেই শেষ করেন ক্রুনাল পান্ডিয়া। ফলে টানা দ্বিতীয় হার মানতে হয় মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসকে।
৭ এপ্রিল ২০২২, ০৬:০৯ অপরাহ্ন
বাংলাদেশকে আরও শক্ত হতে হবে, স্লেজিং প্রসঙ্গে এলগার
প্রোটিয়া কাপ্তানের মতে এই তীব্রতার ক্রিকেটে মাঠের পাশাপাশি মুখের লড়াইও হয়, সেট সহ্য করার মানসিকতা থাকতে হবে। যা বাংলাদেশের নেই বলে ইঙ্গিত তার
৭ এপ্রিল ২০২২, ০৩:২৬ অপরাহ্ন
বাড়তি স্পিনার না পেসার, উইকেট দেখেই সিদ্ধান্ত নিবেন মুমিনুল
পোর্ট এলিজাবেথের উইকেটে কিছুটা সুবিধা পেয়ে থাকে স্পিনাররা। অন্তত সাম্প্রতিক সময়ের ইতিহাস তাই বলে। স্বাভাবিকভাবেই এ মাঠে নামার আগে একজন বাড়তি স্পিনার নিয়ে খেলার ভাবনা থাকে সব অধিনায়কেরই। সেখানে বাংলাদেশের মূল শক্তির জায়গা স্পিন। কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক আগেভাগে কোনো সিদ্ধান্ত নিতে রাজী নন। উইকেট দেখেই সিদ্ধান্ত নিবেন তিনি।
৭ এপ্রিল ২০২২, ০১:৩৯ অপরাহ্ন
স্লেজিং নিয়ে কখনো অভিযোগ করিনি: মুমিনুল
ডারবানে দক্ষিণ আফ্রিকার ২৭৪ রান তাড়ায় ৫৩ রানে গুটিয়ে আসার পর এক প্রশ্নের জবাবে প্রতিপক্ষ ‘অ্যাভিউজ’ করার কথা জানান মুমিনুল।
৭ এপ্রিল ২০২২, ১২:৫৪ অপরাহ্ন
দুঃসময়ে বাবরকে পাশে পাচ্ছেন হাসান আলী
সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানি পেসার হাসান আলীর। অনেক দিন থেকেই বোলিংয়ে ধার হারিয়েছেন। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজে তো চরম ব্যর্থ। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, কোনো সংস্করণেই নিজেকে মেলে ধরতে পারেননি। তাতে ক্যারিয়ারটাও শঙ্কায় পড়েছে তার। তবে বাজে সময়ে অধিনায়ক বাবর আজমকে পাশে পাচ্ছেন এ পেসার।
৭ এপ্রিল ২০২২, ১২:৩১ অপরাহ্ন
নিজেই চমকে গিয়েছিলেন কামিন্স
কামিন্সের মূল কাজটা বোলিং। ব্যাট হাতেও যে মাঝে মাঝে অবদান রাখতে পারেন তার প্রমাণ আগেও দিয়েছেন। তাই বলতে এতটা আশা করেনি কেউ।
৭ এপ্রিল ২০২২, ০৫:২৪ পূর্বাহ্ন
অবিশ্বাস্য ব্যাটিংয়ে কলকাতাকে জিতিয়ে রেকর্ডে কামিন্স
মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের উপর খুনে ব্যাটিংয়ে আইপিএলে সবচেয়ে কম বলে ফিফটির রেকর্ড স্পর্শ করে জেতালেন দলকে।
৬ এপ্রিল ২০২২, ০৬:৩৫ অপরাহ্ন
পোর্ট এলিজাবেথে বাংলাদেশের বিপত্তির কারণ হতে পারে যা
পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে ডোনাল্ডের অনেক সাফল্যের স্মৃতি আছে। ৭ ম্যাচে তিনি এখানে নিয়েছেন ৪০ উইকেট। মাঠের সমস্ত সুবিধা-অসুবিধা তাই তার নখদর্পণে।
৬ এপ্রিল ২০২২, ০৩:১২ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকার সবচেয়ে প্রাচীন মাঠে সাফল্যের উপায় জানালেন ডোনাল্ড
ডারবানে প্রথম টেস্টে বিধ্বস্ত হওয়ার পর মঙ্গলবারই দ্বিতীয় টেস্টের ভেন্যু পোর্ট এলিজাবেথে পৌঁছায় মুমিনুল হকের দল। বুধবার প্রথম দিনের অনুশীলনের ফাঁকে সেন্ট জর্জেস পার্কের রকম-সকম নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডোনান্ড
৬ এপ্রিল ২০২২, ০২:৪৭ অপরাহ্ন
র্যাঙ্কিংয়ে জয়ের উন্নতি, মুমিনুল-মুশফিকদের অবনতি
টেস্ট ক্যারিয়ার মাত্রই শুরু হয়েছে। মাহমুদুল হাসান জয় টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ছিলেন একশো জনের বাইরে। তবে ডারবান টেস্ট ইতিহাস গড়া সেঞ্চুরিতে বিশাল এক লাফ দিয়েছেন তিনি।
৬ এপ্রিল ২০২২, ০১:২৭ অপরাহ্ন
মাশরাফির ৪ উইকেট, চিরাগের অলরাউন্ড নৈপুণ্য
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ঢাকা প্রিমিয়ার লিগের লো স্কোরিং ম্যাচ শেষ পর্যন্ত লড়াই হয় সমানে-সমান। তাতে খেলাঘরকে ২ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ। খেলাঘরের ১৯৮ রান মাত্র ৩ বল আগে পেরিয়ে জিতেছে মাশরাফির দল।
৬ এপ্রিল ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ন
বাবরকে ম্লান করে অস্ট্রেলিয়াকে জেতালেন ফিঞ্চ
মঙ্গলবার রাতে লাহোরে একমাত্র টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তানিদের ১৬২ রান ৫ বল আগেই টপকে যায় টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা।
৬ এপ্রিল ২০২২, ১২:৩৯ পূর্বাহ্ন
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ভারতের কাছাকাছি মানের: হনুমা বিহারি
চার বছর পর একই দলের হয়ে আবার খেলতে এসে এই ক্রিকেটার জানালেন, এই সময়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান বেড়েছে। তা এখন প্রায় ভারতের ঘরোয়ার ক্রিকেটের কাছাকাছি।
৫ এপ্রিল ২০২২, ০১:৫০ অপরাহ্ন
শেষ ওভারের রোমাঞ্চে শেখ জামালকে জেতালেন রসুল
নবম উইকেট হিসেবে মৃত্যুঞ্জয় চৌধুরী যখন আউট হন তখনও জয়ের জন্য জন্য প্রয়োজন ২৭ রানের। শেষ উইকেটে কাজটা তখন মনে হয়েছিল কতই না কঠিন। শেষ ওভারেও প্রয়োজন ছিল ১২ রানের। কিন্তু সেই কঠিন কাজটা অসাধারণ ব্যাটিংয়ে কতো সহজেই না করে ফেলেন পারভেজ রসুল। রোমাঞ্চকর এক জয়ে শীর্ষে থাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে স্পর্শ করে ফেলল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
৫ এপ্রিল ২০২২, ১২:১১ অপরাহ্ন
আশরাফুলের সেঞ্চুরিতে জিতল ব্রাদার্স
দারুণ এক জয়ে এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করেছিল ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু এরপর যেন জিততেই ভুলে গিয়েছিল তারা। টানা পাঁচটি ম্যাচে হারে তারা। এরমধ্যে কয়েকটি ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও হারতে হয়েছে তাদের। তবে অবশেষে গেঁড়ো খুলেছে তাদের। অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের লিস্ট-এ ক্যারিয়ার সেরা ইনিংসে আসরে দ্বিতীয় জয় পেয়েছে দলটি।
৫ এপ্রিল ২০২২, ১২:০৫ অপরাহ্ন