আকবরের তাণ্ডবের জবাবে পাত্তা পেল না মোহামেডান
বুধবার বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানকে ৭২ রানে হারিয়েছে গাজী গ্রুপ। আগে ব্যাট করে গাজী গ্রুপ করেছিল ৩৪৬ রান। জবাবে ২৭৪ রানে আটকে যায় ফেভারিট মোহামেডান।
৩০ মার্চ ২০২২, ১১:০৪ পূর্বাহ্ন
পাকিস্তানকে টপকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ
এক ধাপ নিচে নেমে যাওয়া পাকিস্তানের অবস্থান সাত নম্বরে।
৩০ মার্চ ২০২২, ০২:০৪ পূর্বাহ্ন
হেড-জাম্পার জবাব দিতে পারলেন না বাবর-ইমামরা
মঙ্গলবার লাহোরে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাটিং পেয়ে হেডের ৭২ বলে ১০১ রানে ৩১৩ রানের পুঁজি পায় অজিরা। যার জবাবে ইমাম ৯৬ বলে ১০৩ আর বাবর ৫৭ রান করলেও বাকিদের ব্যর্থতায় পেরে উঠেনি তাদের দল। প্রায় ৫ ওভার আগে তারা গুটিয়ে যায় ২২৫ রানে।
২৯ মার্চ ২০২২, ০৫:৪০ অপরাহ্ন
বড় বোলার হতে গেলে কি করতে হবে, বুঝতে পারছেন তাসকিন
ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হন তাসকিন। সিরিজ নির্ধারণী ম্যাচে নেন ৩৫ রানে ৫ উইকেট। প্রোটিয়া কন্ডিশন বেশ রপ্তই করেছেন বলা চলে। ওয়ানডের পর তার সামনে এবার টেস্টের চ্যালেঞ্জ। লাল বলের চ্যালেঞ্জটাও হবে ভিন্ন। ডারবানে প্রথম টেস্টের কন্ডিশনও বাংলাদেশকে ফেলতে পারে কঠিন পরীক্ষায়।
২৯ মার্চ ২০২২, ০৩:১৪ অপরাহ্ন
ডারবানে যুব দলের সেই সিরিজ প্রেরণা দিচ্ছে শান্তদের
৩১ মার্চ ডারবানের কিংসমিডে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। ভেন্যুটিতে আগে খেলার অভিজ্ঞতা আছে শান্ত-মিরাজের। শুধু খেলাই নয় ৭ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৫-২ ব্যবধানে।
২৯ মার্চ ২০২২, ০৮:২৩ পূর্বাহ্ন
এবার বোলিংয়ে মনোযোগ দিচ্ছেন শান্ত
কেবল ব্যাটিং দিয়েই দলে অবদান যথেষ্ট মনে করছেন না শান্ত। অফ স্পিন দিয়েও ভূমিকা রাখতে প্রস্তুত হচ্ছেন তিনি।
২৯ মার্চ ২০২২, ০৬:৩২ পূর্বাহ্ন
আবারও নাঈমের সেঞ্চুরি, পাল্লা দিয়ে রান করছেন জাকিরও
প্রথম তিন ম্যাচে আউট নার্ভাস নাইন্টিজে। এরপর টানা দুই সেঞ্চুরি। একজন ব্যাটারই জন্য এর চেয়ে স্বপ্নময় সময় আর কী হতে পারে। ঢাকা প্রিমিয়ার লিগে এবার জন্য রানের ফোয়ারা ছোটাচ্ছেন নাঈম ইসলাম। অন্যদিকে তার সঙ্গে পাল্লা দিয়ে দারুণ ব্যাটিং করছেন তিনি। তিনিও করেছেন দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি। আর দুই ব্যাটারের মুখোমুখি লড়াইয়ে অবশ্য জিতেছেন অভিজ্ঞ নাঈমই।
২৮ মার্চ ২০২২, ১২:৪৭ অপরাহ্ন
ফরহাদের ব্যাটে বৃথা গেল ইমতিয়াজের সেঞ্চুরি
ইমতিয়াজ হোসেন তান্না যখন ব্যাট করছিলেন তখন জয়ের পথেই ছিল ব্রাদার্স ইউনিয়ন। দারুণ এক সেঞ্চুরিতে ঐতিহ্যবাহী দলটির আশা জিইয়ে রাখেন এ বর্ষীয়ান তারকা। কিন্তু এ ওপেনার আউট হতেই বদলে যেতে থাকে ম্যাচের চিত্র। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত হেরেই যায় তারা।
২৮ মার্চ ২০২২, ১১:৫৮ পূর্বাহ্ন
অবশেষে মোহামেডানের হয়ে রানের দেখা পেলেন হাফিজ
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পুরো আসরের জন্য এবার পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে দলভুক্ত করে মোহামেডান। তবে এর আগে তিন ম্যাচ খেলে ফেললেও সে অর্থে রানের দেখা পাচ্ছিলেন না তিনি। আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সেট হয়েছিলেন। তবে ইনিংস লম্বা করতে পারেননি। তবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ফিফটির দেখা পেয়েছেন এ পাকিস্তানি ক্রিকেটার।
২৮ মার্চ ২০২২, ১১:২৬ পূর্বাহ্ন
উইন্ডিজের কাছে হার, অধিনায়ক রুটের পদত্যাগ চান সাবেকরা
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে ৬৪ ম্যাচে রুট হেরেছেন ২৬টিতে।
২৮ মার্চ ২০২২, ০৮:৪৯ পূর্বাহ্ন
স্মিথের পর মার্শকেও পাকিস্তানের বিপক্ষে না পাওয়ার শঙ্কায় অজিরা
স্মিথকে হারানোর ধাক্কা সামলে না উঠতেই আরও একটি দুঃসংবাদের মুখোমুখি হওয়ার সামনে রয়েছে অজিরা।
২৮ মার্চ ২০২২, ০৮:৩৪ পূর্বাহ্ন
বিনা আবেদনে এলবিডাব্লিউ : 'এতো কুইক সিদ্ধান্ত দেওয়ার কারণ কি?'
ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত দেওয়া নতুন কিছু নয়। অনেক নিয়ে অনেক আলোচনা-সমালোচনাই হয়েছে। তবে রোববার আবাহনী লিমিটেড ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতির ম্যাচে যেন সবকিছুই ছাপিয়ে যায়। বোলার-কিপারদের আবেদন ছাড়াই আউট দেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। তবে এমন কাণ্ডের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২৭ মার্চ ২০২২, ০৩:৩৫ অপরাহ্ন
মুম্বাইয়ের মুঠো থেকে জয় ছিনিয়ে নিল দিল্লি
১৭৮ রানের লক্ষ্য ছুঁড়ে অর্ধেক পথে দিল্লি ক্যাপিটালসের দলীয় ৭২ রানেই প্রথম সারির পাঁচ উইকেট তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তখন মনে হয়েছিল তাদের জয় যেন সময়ের ব্যাপার। তখনও জাসপ্রিত বুমরাহর মতো বোলারদের ওভার বাকি ছিল ৩টি। কিন্তু এরপর সব সমীকরণ বদলে দিলেন অক্ষর প্যাটেল ও ললিত যাদব। শেষ দিকের ঝড়ে উল্টো জয় ছিনিয়ে নিল দিল্লিই।
২৭ মার্চ ২০২২, ০২:৩৭ অপরাহ্ন
তাসকিনকে মাটিতে পা রেখে সঠিক কাজ করে যাওয়ার পরামর্শ মাশরাফির
একই মুদ্রার দুটি পিঠই খুব ভালো করেই দেখেছেন তাসকিন আহমেদ। শুরুর মতো আবার সেই চেনা ছন্দে। ফলে চারদিকে এখন চলছে তাসকিন বন্দনা। অথচ কয়েক বছর আগেও বাজে পারফরম্যান্সের জন্য তাকে নিয়ে সমালোচনাও কম হয়নি।
২৭ মার্চ ২০২২, ০১:৪৫ অপরাহ্ন
বিজয়ের ঝড়ো সেঞ্চুরিতে জয়ে ফিরল প্রাইম ব্যাংক
এক প্রান্তে ঝড় তুলে ডাবল সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন। সম্ভব ছিল লিস্ট 'এ' ক্রিকেটের সর্বোচ্চ রানের রেকর্ড করাও। হয়নি। তবে দলকে বিশাল পুঁজি ঠিকই এনে দিলেন এনামুল হক বিজয়। তার ব্যাটে চড়েই জয়ের ধারায় ফিরেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
২৭ মার্চ ২০২২, ১২:৩৬ অপরাহ্ন
আবাহনীকে জেতালেন নাঈম শেখ
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম ম্যাচেই দারুণ এক সেঞ্চুরি তুলে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন মোহাম্মদ নাঈম শেখ। এদিন তুলে নিতে পারতেন আরও একটি। তবে শেষ পর্যন্ত তিন অঙ্ক স্পর্শ করা না হলেও দলকে এনে দেন লড়াইয়ের পুঁজি। সে পুঁজিতে ভর করেই জয়ের ধারায় ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।
২৭ মার্চ ২০২২, ১২:০১ অপরাহ্ন
তাসকিনের জন্য 'ক্ষতিপূরণ' চাইলেন মাশরাফি
দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথেই পেলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার প্রস্তাব। কিন্তু শেষ পর্যন্ত লখনউ সুপার জায়ান্টের ডাক রক্ষা করতে পারেননি তাসকিন আহমেদ। মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বাঁধার মুখেই যেতে পারেননি। দক্ষিণ আফ্রিকাতেই থেকে গেছেন। সে কারণে তাকে পুরস্কৃত করতে বিসিবিকে আহ্বান জানান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
২৭ মার্চ ২০২২, ১১:০৬ পূর্বাহ্ন
হ্যাটস অফ টু সাকিব: মাশরাফি
দক্ষিণ আফ্রিকায় এবার যেতেই চাননি সাকিব। মানসিক অবসাদের কারণে বিশ্রাম চেয়েছিলেন। যদিও পরে গিয়েছেন। তবে দুই ম্যাচ খেলতেই জানতে পারলেন তার প্রায় পুরো পরিবারের সবাই অসুস্থ হয়ে হাসপাতালে। তারপরও দেশে না ফিরে থেকেছেন দক্ষিণ আফ্রিকায়। দলের ঐতিহাসিক সিরিজ জয়েও রেখেছেন দারুণ অবদান। আর সাকিবের এমন নিবেদনে তাকে টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
২৭ মার্চ ২০২২, ০৯:৪৬ পূর্বাহ্ন
আবেদন ছাড়াই উইকেট পেলেন সানি
ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করছেন মাসুদুর রহমান মুকুল ও হাবিবুর রহমান।
২৭ মার্চ ২০২২, ০৯:৪৪ পূর্বাহ্ন
বিজয়-নাসিরের তাণ্ডবে ৩৮৮ রান তুলেও রেকর্ড অধরা
বাংলাদেশের লিস্ট 'এ' ক্রিকেটে সর্বোচ্চ দলীয় স্কোর থেকে মাত্র ৫ রান দূরে থামল প্রাইম ব্যাংক।
২৭ মার্চ ২০২২, ০৭:২৫ পূর্বাহ্ন