মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ শনাক্ত ৪৩.৮৩ শতাংশ
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা গেছেন তিন জন। একই সময়ে ৩৪৯টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫৩ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩ দশমিক ৮৩ শতাংশ।
২ আগস্ট ২০২১, ০৫:৫৩ পূর্বাহ্ন
রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নয় জন পুরুষ ও ছয় জন নারী।
২ আগস্ট ২০২১, ০৫:০৯ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৯, শনাক্ত ৩৯.১৮ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত সাত জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন।
২ আগস্ট ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন
খুলনায় একদিনে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২২.৪৪ শতাংশ
খুলনায় করোনা চিকিৎসা দেওয়া পাঁচ হাসপাতালের মধ্যে চারটিতে ছয় জনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২২ দশমিক ৪৪ শতাংশ।
২ আগস্ট ২০২১, ০৪:২০ পূর্বাহ্ন
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় শনাক্ত ২০.২১ শতাংশ, উপসর্গে মৃত্যু ৫
করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৯২ জনে।
২ আগস্ট ২০২১, ০২:৫৬ পূর্বাহ্ন
দুই সপ্তাহের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
আগামী দুই সপ্তাহের মধ্যে এডিস মশা নির্মূল করে ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
১ আগস্ট ২০২১, ০৩:৩১ অপরাহ্ন
করোনায় সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মঞ্জু নাজনীনের মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জু নাজনীন (৫৬)। আজ রোববার দুপুর ১ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
১ আগস্ট ২০২১, ০২:১১ অপরাহ্ন
শ্রমিকরা ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে, সংক্রমণ আরও বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
কঠোর লকডাউনের মধ্যে গার্মেন্টস শ্রমিকরা কর্মস্থলে ফেরায় করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
১ আগস্ট ২০২১, ০১:৫৯ অপরাহ্ন
আজ শনাক্তের হার ২৯.৯৭ শতাংশ, মৃত্যু ২৩১
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৩১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ হাজার ৯১৬ জন।
১ আগস্ট ২০২১, ১২:৩২ অপরাহ্ন
২৪ ঘণ্টায় রেকর্ড ২৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ আগস্ট ২০২১, ১২:১৭ অপরাহ্ন
মাদারীপুরে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩২.১৭
মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় ৬৮৭টি নমুনা পরীক্ষা করে ২২১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ১৭ শতাংশ।
১ আগস্ট ২০২১, ১১:৫৫ পূর্বাহ্ন
বেনাপোল দিয়ে চতুর্থ চালানে ২০০ মে.টন অক্সিজেন আমদানি
বেনাপোল স্থলবন্দর দিয়ে চতুর্থ দিনের মতো ভারত থেকে অক্সিজেন এক্সপ্রেস ট্রেনে করে এসেছে আমদানি করা ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন।
১ আগস্ট ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ন
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬, শনাক্তের হার ৩০.৩১
বরিশাল বিভাগে এক হাজার ৮৩৬টি নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় নতুন ৬৮৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৩১ শতাংশ।
১ আগস্ট ২০২১, ১১:২৫ পূর্বাহ্ন
মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ৫০.৯৩ শতাংশ, মৃত্যু ৪
মানিকগঞ্জে ২৪ ঘণ্টা ৪৮১টি নমুনা পরীক্ষা করে ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫০ দশমিক ৯৩ শতাংশ।
১ আগস্ট ২০২১, ১০:৫০ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্ত ৫৬.৩০ শতাংশ
ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত পাঁচ জন মারা গেছেন। যা এই জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যু।
১ আগস্ট ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ন
খুলনা বিভাগে একদিনে আরও ৪০ জনের মৃত্যু, শনাক্ত ৮৮০
খুলনা বিভাগের ১০ জেলায় ৪৮ ঘণ্টার ব্যবধানে দিগুণ হয়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। একইসঙ্গে বেড়েছে করোনা শনাক্তের হারও।
১ আগস্ট ২০২১, ০৯:২০ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮ শনাক্ত ৩৩.৯৫ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ ও চার জনের করোনার উপসর্গ ছিল।
১ আগস্ট ২০২১, ০৪:১৮ পূর্বাহ্ন
ডেঙ্গু বাড়ছে ঢাকায়, হটস্পট বাস টার্মিনাল ও ডিপো
পরিত্যক্ত টায়ার ও প্লাস্টিকের পাত্রে পানি জমে থাকার কারণে রাজধানীর প্রধান প্রধান বাস টার্মিনাল ও ডিপোগুলো ডেঙ্গুর বাহক এডিস মশার আদর্শ প্রজননক্ষেত্র হয়ে উঠছে।
৩১ জুলাই ২০২১, ০৩:০৬ অপরাহ্ন
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ ১৯৬ রোগী হাসপাতালে ভর্তি
আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৯৪ জন ঢাকার হাসপাতালে ও দুই জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।
৩১ জুলাই ২০২১, ০১:৪৬ অপরাহ্ন
করোনায় শেবাচিম হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রেহানা পারভীন (৪০) মারা গেছেন। আজ শনিবার ভোরে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩১ জুলাই ২০২১, ০১:৩১ অপরাহ্ন