কুষ্টিয়া জেনারেল হাসপাতাল: ৩৪ হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার ১২টি অকেজো
করোনা ডেডিকেটেড ২৫০-শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৩৪টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার ১২টি অকেজো হয়ে গেছে। এর মধ্যে সরকারি অনুদানের ৩টি, বাকি ৯টি বেসরকারি অনুদানে পাওয়া। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালের অর্থ না থাকায় মেরামতের উদ্যোগ নেয়া যাচ্ছে না। অপেক্ষা করা হচ্ছে ব্যক্তি সহায়তার জন্য।
৩১ জুলাই ২০২১, ১২:৪৩ অপরাহ্ন
করোনায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মৃত্যু
পটুয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে গলাচিপা উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন (৪৬) মারা গেছেন। আজ শনিবার সকাল ৭টায় ঢাকার ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৩১ জুলাই ২০২১, ১২:৩৬ অপরাহ্ন
আজ শনাক্তের হার ৩০.২৪ শতাংশ, মৃত্যু ২১৮
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২১৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ হাজার ৬৮৫ জন।
৩১ জুলাই ২০২১, ১১:৩৭ পূর্বাহ্ন
খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৭১ জনের।
৩১ জুলাই ২০২১, ১০:৩৩ পূর্বাহ্ন
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৬.৮৭ শতাংশ, মৃত্যু ১৪
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬৮৭টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ৩২২ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৬ দশমিক ৮৭ শতাংশ। একই সময়ে করোনায় ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন।
৩১ জুলাই ২০২১, ১০:১২ পূর্বাহ্ন
৬ দিনে ৬০ লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা
আগামী ৭ আগস্ট থকে শুরু করে ছয় দিনে ৬০ লাখ মানুষকে কোভিড-১৯ এর টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মূলত গ্রামের প্রবীণদের টিকা দিতে এটি একটি বিশেষ কর্মসূচী।
৩১ জুলাই ২০২১, ০৭:১৮ পূর্বাহ্ন
খুলনায় ২৪ ঘণ্টায় শনাক্ত ২৮.৯৮ শতাংশ, মৃত্যু ৪
খুলনায় করোনা চিকিৎসা দেওয়া পাঁচটি হাসপাতালের মধ্যে একটিতে চার জনের মৃত্যু হয়েছে।
৩১ জুলাই ২০২১, ০৪:২৭ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, শনাক্ত ২৮.০৩ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন তিন জন।
৩১ জুলাই ২০২১, ০৪:১১ পূর্বাহ্ন
বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান বিধিনিষেধ ৫ আগস্টের পরও বহালের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
৩০ জুলাই ২০২১, ০৪:১২ অপরাহ্ন
গার্মেন্টস খোলার সিদ্ধান্ত সংক্রমণের ঝুঁকি বাড়াবে: ডা. শহীদুল্লাহ
চলমান লকডাউনের মধ্যে গার্মেন্টস খোলার সিদ্ধান্ত করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়াবে বলে মন্তব্য করেছেন করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি বিশেষজ্ঞ কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ।
৩০ জুলাই ২০২১, ০১:৫৭ অপরাহ্ন
মৃত সন্তান জন্ম দিয়ে মারা গেলেন করোনা আক্রান্ত মা
কুষ্টিয়ায় মৃত সন্তান জন্ম দেওয়ার ২৬ ঘণ্টা পর মারা গেলেন করোনা আক্রান্ত এক মা। আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
৩০ জুলাই ২০২১, ১২:৩৬ অপরাহ্ন
আজ মৃত্যু ২১২, শনাক্ত ১৩ হাজার ৮৬২
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২১২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২০ হাজার ৪৬৭ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮৬২ জনের।
৩০ জুলাই ২০২১, ১২:০৫ অপরাহ্ন
রংপুর বিভাগে একদিনে সর্বোচ্চ শনাক্ত ৯৫৪, হার ২৬.৮৭ শতাংশ, মৃত্যু ৯
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এটি বিভাগে একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৮৭ শতাংশ। একইসময়ে বিভাগে করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
৩০ জুলাই ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ন
ডেঙ্গু আক্রান্ত আরও ১৭০ জন হাসপাতালে ভর্তি
আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় অন্তত ১৭০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৬৪ জন ঢাকায় এবং ছয় জন ঢাকার বাইরে।
৩০ জুলাই ২০২১, ১১:৩৩ পূর্বাহ্ন
নোয়াখালী ও লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু
দেশের দুই জেলা নোয়াখালী ও লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও নয় মারা গেছেন। এরমধ্যে নোয়াখালীতে পাঁচ জন এবং লক্ষ্মীপুরে চার জন।
৩০ জুলাই ২০২১, ১১:১৪ পূর্বাহ্ন
খুলনা বিভাগে একদিনে আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ২৮.৫১ শতাংশ
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার ৭৮১ নমুনা পরীক্ষায় ৭৯৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৫১ শতাংশ।
৩০ জুলাই ২০২১, ১০:৫৬ পূর্বাহ্ন
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৯.৪০ শতাংশ
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৩৭টি নমুনা পরীক্ষায় ৭৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৪০ শতাংশ। আজ শুক্রবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৩০ জুলাই ২০২১, ১০:১৫ পূর্বাহ্ন
করোনায় ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিমের মৃত্যু
দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হালিম মারা গেছেন।
৩০ জুলাই ২০২১, ০৯:২২ পূর্বাহ্ন
মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪ শনাক্ত ৪৩.২৬ শতাংশ
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুই জন ও উপসর্গে দুই জন মারা গেছেন।
৩০ জুলাই ২০২১, ০৮:০০ পূর্বাহ্ন
সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা ঢাকায়
চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। আজ শুক্রবার ভোরে এ টিকা এসে পৌঁছায়।
৩০ জুলাই ২০২১, ০৬:১৪ পূর্বাহ্ন