'মেসি-এমবাপে-নেইমার একে অপরের জন্য খেলেছে'
সপ্তাহ আগের কথা। একটি পেনাল্টি নিয়ে রীতিমতো বিতর্কে দলের দুই সেরা তারকা কিলিয়ান এমবাপে ও নেইমার। সে পেনাল্টি নিতে এগিয়ে যাওয়ার পথে আবার লিওনেল মেসিকে ধাক্কা মারেন এমবাপে। তারকা খেলোয়াড়দের মধ্যে যে দ্বন্দ্ব তা এক প্রকার স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু আগের দিন লিলের বিপক্ষে ম্যাচে কে বলবে নিজেদের মধ্যে বিন্দু মাত্র সমস্যা হয়েছিল। তিন তারকাই যেন একে অপরের জন্য খেলেছেন।
২২ আগস্ট ২০২২, ০২:৪৮ অপরাহ্ন
কেঁদে রিয়ালকে বিদায় জানালেন কাসেমিরো
বিদায় অনুষ্ঠানটা শুরু হয় একটি ভিডিওর মাধ্যমে। পৌরাণিক সেই সব গোলগুলো, যা রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে করেছিলেন হোসে হেনরিক কাসেমিরো। ২০১৭ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দলকে এগিয়ে দেওয়া সেই গোল। উদযাপন, নাটকীয় মুহূর্ত, আনন্দ, ট্রফি... তখন অপর পাশে অশ্রুসিক্ত নয়ন মুছতে ব্যস্ত এ ব্রাজিলিয়ান। জায়ান্ট স্ক্রিনে তখন লেখা 'ধন্যবাদ কাসেমিরো'।
২২ আগস্ট ২০২২, ১১:৫৩ পূর্বাহ্ন
জন্মদিন রাঙালেন লেভানদভস্কি, ম্যাচের মোড় ঘোরালেন ফাতি
লম্বা সময়ের জন্য কাতালানদের পারফরম্যান্স হয়ে পড়ল বিবর্ণ। সেই বেহাল দশার পরিবর্তন ঘটল দ্বিতীয়ার্ধে আনসু ফাতি মাঠে নামায়।
২২ আগস্ট ২০২২, ০৫:৪১ পূর্বাহ্ন
এমবাপের হ্যাটট্রিক, নেইমারের জোড়া গোল, লক্ষ্যভেদ মেসিরও
লিগ ওয়ানের এবারের আসরে মাত্র তিন ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ১৭ বার বল পাঠিয়েছে পিএসজি।
২২ আগস্ট ২০২২, ০৫:০৩ পূর্বাহ্ন
মেসির পাসে ৮ সেকেন্ডে গোল করে এমবাপের রেকর্ড
ক্লাব ক্যারিয়ারে ২০০ গোলের মাইলফলকও পূর্ণ হলো ২৩ বছর বয়সী এমবাপের।
২১ আগস্ট ২০২২, ০৭:৫৭ অপরাহ্ন
রোনালদোকে 'ড্রপ করার উপদেশ' রুনির
প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচেই হার। এমন দুর্দিন গত একশ বছরেও দেখেনি ম্যানচেস্টার ইউনাইটেড। তার উপর তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ লিভারপুল। দুর্দশা না আরও বড় হয় সে শঙ্কায় ইউনাইটেড শিবির। হাই ভোল্টেজ এ ম্যাচের আগে কোচ এরিক টেন হাগকে কিছু পরামর্শ দিয়েছেন ইউনাইটেডের সাবেক তারকা ও ডিসি ইউনাইটেডের কোচ ওয়েইন রুনি। ক্রিস্তিয়ানো রোনালদো ও মার্কাস রাশফোর্ডকে 'ড্রপ' করতে বলেছেন তিনি।
২১ আগস্ট ২০২২, ১২:২৬ অপরাহ্ন
রিয়াল কোচ আনচেলত্তির চোখে মদ্রিচ 'অমর'
বয়স ৩৭ ছুঁইছুঁই। কিন্তু মাঠে তিনি যেভাবে বিচরণ করেন, তাতে পারফরম্যান্সের ধার কমার কোনো লক্ষণ নেই!
২১ আগস্ট ২০২২, ০৯:৪৬ পূর্বাহ্ন
নেইমার ও এমবাপেকে নিয়ে কোনো অস্বস্তি নেই: গালতিয়ে
মঁপেলিয়ের বিপক্ষে গত সপ্তাহে অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি নেওয়াকে কেন্দ্র করে বেঁধেছিল ঝামেলা।
২১ আগস্ট ২০২২, ০৮:৪১ পূর্বাহ্ন
সেল্টা ভিগোর জালে রিয়ালের ৪ গোল
শনিবার রাতে লা লিগার ম্যাচে সেল্টার মাঠে গিয়ে ৪-১ গোলের বড় জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। কার্লো আনচেলত্তির দলের হয়ে গোল পান করিম বেনজেমা, লুক মদ্রিচ, ভিনিসিউস জুনিয়র ও ফেদে ভালভেরদে।
২১ আগস্ট ২০২২, ০৪:০২ পূর্বাহ্ন
ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি
রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আগামী কাতার বিশ্বকাপের প্রস্তুতির জন্য প্রীতি ম্যাচ খেলার সূচি দিয়েছে।
২০ আগস্ট ২০২২, ০৭:৫৭ পূর্বাহ্ন
নতুন চ্যালেঞ্জ নিতে চান কাসেমিরো
শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ নয় বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন কাসেমিরো। এ ব্রাজিলিয়ান ডিফেন্ডার নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন বলেই জানিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ফলে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া সময়ের ব্যাপারই মাত্র!
১৯ আগস্ট ২০২২, ০১:০৫ অপরাহ্ন
নেইমার-এমবাপেকে অন্তত ক্যামেরার সামনে ভালো থাকার অনুরোধ পিএসজির
মুখোমুখি অবস্থানে পিএসজির দুই তারকা কিলিয়ান এমবাপে ও নেইমার। অবস্থা এমন যেন মুখ দেখাদেখিই বন্ধ। তাতে স্বাভাবিকভাবেই বড় অস্বস্তিতে পড়েছে ফরাসি ক্লাবটি। এ ঝামেলা থেকে উত্তরণে সম্প্রতি এ দুই তারকাকে নিয়ে আলোচনা সভায় বসেছিল ক্লাব কর্তৃপক্ষ। সেখানে এ দুই তারকাকে অন্তত ক্যামেরার সামনে ভালো থাকার অনুরোধ জানিয়েছে তারা। পিএসজির এক কর্মকর্তার সূত্র মারফত এমন সংবাদই প্রকাশ করেছে ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোল।
১৯ আগস্ট ২০২২, ১২:৪০ অপরাহ্ন
ট্রান্সফার লাইভ: কাসেমিরো ইউনাইটেডে, গিমারেসে নজর রিয়ালের
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
১৯ আগস্ট ২০২২, ১১:২৪ পূর্বাহ্ন
মেসিকে ধাক্কা দেওয়ায় এমবাপের ওপর ক্ষুব্ধ রুনি
বিশ্বকাপজয়ী স্ট্রাইকার এমবাপে গত কয়েক বছর ধরেই ক্ষুরধার পারফরম্যান্সের জন্য খবরের শিরোনাম হচ্ছেন। তবে সম্প্রতি তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন মাঠে তার আচরণ নিয়ে।
১৯ আগস্ট ২০২২, ১১:০৪ পূর্বাহ্ন
চুরি যাচ্ছিল লেভানদভস্কির ৭১ হাজার ডলারের ঘড়ি!
ভক্তের বেশে আসা এক ব্যক্তি আচমকা লেভির গাড়ির প্যাসেঞ্জার দরজা খুলে ঘড়ি টান দেন।
১৯ আগস্ট ২০২২, ০৬:৫২ পূর্বাহ্ন
বার্নার্দো বার্সেলোনায় যাবেন, তবে...
মোটর নিউরন ডিজিজের (এমএনডি) গবেষণার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি প্রীতি ম্যাচ খেলবে ম্যান সিটি ও বার্সা।
১৯ আগস্ট ২০২২, ০৫:৪৪ পূর্বাহ্ন
ট্রান্সফার লাইভ: বের্নার্দোকে চায় পিএসজি
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
১৮ আগস্ট ২০২২, ১২:৪৭ অপরাহ্ন
সতর্ক করে দেওয়া হলো রোনালদোকে
মাঠে সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্তিয়ানো রোনালদো। তেমনি মাঠের বাইরেও একই পরিস্থিতি। এক দর্শকের মুঠোফোন চাপড় মেরে ফেলে দেওয়ার ঘটনায় মার্সেসাইড পুলিশ সতর্ক করে দিয়েছেন এ পর্তুগিজ তারকাকে। এমন ঘটনা ভবিষ্যতে আবার ঘটলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছে পুলিশ।
১৮ আগস্ট ২০২২, ১২:২৫ অপরাহ্ন
বার্সেলোনায় ফিরতে চান মেসি!
দুই দশকেরও বেশি সময় বার্সেলোনায় কাটিয়ে গত মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি। যদিও ইচ্ছার বিরুদ্ধেই স্পেনের ক্লাবটি ছাড়তে হয়েছিল তাকে। লা লিগার আর্থিক কাঠামোর মারপ্যাঁচে পড়ে দল-বদল করে যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। কিন্তু নতুন ক্লাবে কি খুব একটা সুখে রয়েছেন মেসি? অন্তত গত মৌসুমে তার পরিসংখ্যান এমন কিছু বলে না। তাতে আবার কি বার্সেলোনায় ফিরতে চাইছেন আর্জেন্টাইন অধিনায়ক?
১৮ আগস্ট ২০২২, ০৯:৪৮ পূর্বাহ্ন
সে এখন নিশ্চয়ই অনুতপ্ত: এমবাপেকে নিয়ে পেরেজ
রিয়াল মাদ্রিদে যাওয়া প্রায় চূড়ান্ত থাকলেও শেষ মুহূর্তে মত বদলে পিএসজির সঙ্গে চুক্তি বাড়ান কিলিয়ান এমবাপে।
১৭ আগস্ট ২০২২, ০২:২০ অপরাহ্ন