নোয়াখালীতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩০.৮ শতাংশ, মৃত্যু ১

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৯৮৪ জনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৮ শতাংশ। একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।
১১ আগস্ট ২০২১, ০৮:৫৪ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪ শনাক্ত ৩৪.৯৬ শতাংশ

গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে চার জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে তিন জন মারা যান।
১১ আগস্ট ২০২১, ০৬:১৬ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২ শনাক্ত ১৭.৯১ শতাংশ

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। একই সময়ে ১৭৩টি নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৯১ শতাংশ।
১১ আগস্ট ২০২১, ০৫:১২ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ শনাক্ত ৩৪.৬১ শতাংশ

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুই জন ও উপসর্গ নিয়ে একজন মারা যান।
১১ আগস্ট ২০২১, ০৩:৫৯ পূর্বাহ্ন

অনিয়মের অভিযোগে ৭ বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত

বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মুক্তিযোদ্ধা টাওয়ারে অবস্থিত ছয়টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং একটি ব্লাড ব্যাংকের সব কার্যক্রম স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
১০ আগস্ট ২০২১, ০৩:৩৫ অপরাহ্ন

দেশে পৌঁছেছে সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা

চীন থেকে সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট এই টিকা নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
১০ আগস্ট ২০২১, ০২:৩৫ অপরাহ্ন

কুষ্টিয়ায় এ বছরের প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত

কুষ্টিয়ায় এ বছরের প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার সকালে তরিকুল বারী বকুল নামে এক ব্যক্তির শরীরে ডেঙ্গু শনাক্ত হয়।
১০ আগস্ট ২০২১, ০১:৩৩ অপরাহ্ন

কক্সবাজারে রোহিঙ্গাদের করোনা টিকাদান শুরু

কক্সবাজারে রোহিঙ্গাদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সৈয়দ রেজোয়ান হায়াত এ টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১০ আগস্ট ২০২১, ০১:০৯ অপরাহ্ন

১২ আগস্ট থেকে মডার্নার ১ম ডোজ টিকাদান বন্ধ

আগামী ১২ আগস্ট থেকে মডার্নার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১০ আগস্ট ২০২১, ১১:৩২ পূর্বাহ্ন

কোভিড-১৯ টিকাদান: অনিশ্চয়তায় বিশেষ কর্মসূচি

টিকা স্বল্পতার কারণে দেশব্যাপী চলমান টিকাদান কর্মসূচি পরিচালনা করার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে এমন অবস্থায় সরকার ১৪ আগস্ট থেকে টিকাদানের বিশেষ কর্মসূচি শুরু করতে পারবে না বলেই মনে হচ্ছে।
১০ আগস্ট ২০২১, ১১:২৫ পূর্বাহ্ন

ডেঙ্গু: আরও ২২৬ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৫ জন ঢাকার বাইরে এবং ২১১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১০ আগস্ট ২০২১, ১১:০৯ পূর্বাহ্ন

আগস্টেও দরিদ্রদের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষা

দেশে করোনা সংক্রমণ না কমায় চলতি আগস্ট মাসে দরিদ্রদের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১০ আগস্ট ২০২১, ১০:৫৯ পূর্বাহ্ন

রংপুরে বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪, শনাক্ত ২২.৩৭ শতাংশ

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জন মারা গেছেন। একই সময়ে বিভাগে এক হাজার ৪০৮ জনের নমুনা পরীক্ষা করে ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৩৭ শতাংশ।
১০ আগস্ট ২০২১, ১০:৪৬ পূর্বাহ্ন

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২৫

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৭৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
১০ আগস্ট ২০২১, ১০:২৯ পূর্বাহ্ন

আবারও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু, শনাক্তের হার ২৩.৫৪ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৬৪ জন মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুর রেকর্ড এটাই। এর আগেও, গত ৫ আগস্ট রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া, ৭ আগস্ট ২৬১ জনের মৃত্যু হয়েছিল।
১০ আগস্ট ২০২১, ০৯:৪১ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ শনাক্ত ৬৫.৬৯ শতাংশ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিন জন। একই সময়ে ৩০৯টি নমুনা পরীক্ষায় ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬৫ দশমিক ৬৯ শতাংশ।
১০ আগস্ট ২০২১, ০৫:৩২ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ শনাক্ত ১২.৮৪ শতাংশ

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় চার জন ও উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। একই সময়ে ১৭৯টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৮৪ শতাংশ।
১০ আগস্ট ২০২১, ০৪:২০ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৯ শনাক্ত ২৯.০৯ শতাংশ

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আট জন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। একই সময়ে ৫৭২টি নমুনা পরীক্ষায় ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ২ শতাংশ।
১০ আগস্ট ২০২১, ০৪:০৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে ১ মিনিটের ব্যবধানে ২ ডোজ টিকা পেলেন এক চা শ্রমিক 

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় এক চা শ্রমিককে এক মিনিটের ব্যবধানে দুই বার করোনার টিকা দেওয়া হয়েছে। আজ সোমবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।
৯ আগস্ট ২০২১, ০৪:১৩ অপরাহ্ন

ডেঙ্গু: চলতি মাসের ৯ দিনে আক্রান্ত ২,০৯৫ জন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২৯ জন ঢাকার বাইরের এবং বাকিরা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
৯ আগস্ট ২০২১, ১১:৫১ পূর্বাহ্ন