ছেলে-পুত্রবধূ-নাতির খোঁজ মেলেনি, অর্ধপোড়া কাপড় নিয়ে ঘরে ফিরলেন ফরিদা
শুক্রবার ভোরে ঝালকাঠির সুগন্ধা নদীতে পুড়ে যাওয়া এমভি অভিযান-১০ লঞ্চের যাত্রী ছিলেন বরগুনার ফরিদা বেগমের ছেলে, পুত্রবধূ ও আড়াই বছরের নাতি।
২৫ ডিসেম্বর ২০২১, ০৬:০৪ অপরাহ্ন
লঞ্চে আগুন: নিহতের সংখ্যা বেড়ে ৪১
ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা ৪১ জনে দাঁড়িয়েছে। আজ শনিবার রাতে বরিশালের বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
২৫ ডিসেম্বর ২০২১, ০৩:৩৩ অপরাহ্ন
বরগুনায় ২১ কবরে ২৩ মরদেহ দাফন
এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ২৩ জনের দাফন বরগুনায় সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুরে বরগুনার পোটকাখালী গ্রামে খাকদোন নদীর তীরে সারিবদ্ধভাবে ২১টি কবরে মরদেহগুলো দাফন করা হয়। পর্যাপ্ত জায়গা না থাকায় দুটি কবরে চার জনের দাফন হয়।
২৫ ডিসেম্বর ২০২১, ০১:৫৬ অপরাহ্ন
সাঙ্গু থেকে নিখোঁজ ভাই-বোনের মরদেহ উদ্ধার
সাঙ্গু নদীতে নিখোঁজ দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে মারিয়ম বিনতে আদনি (১৬) এবং দুপুর দেড়টার দিকে তার ভাই আহনাদ আকিবের (২২) মরদেহ উদ্ধার করা হয়।
২৫ ডিসেম্বর ২০২১, ০১:১৬ অপরাহ্ন
সুগন্ধায় নিখোঁজদের খোঁজে স্বজনেরা
ভাই খুঁজছেন বোনকে, বাবা খুঁজছেন সন্তানকে। চোখ ভরা পানিতে সুগন্ধা নদীতে আপনজনদের খুঁজে ফিরছেন স্বজনরা। কিছুতেই মনের বাঁধ মানছে না। যদি কোথাও তাদের খোঁজ পাওয়া যায়।
২৫ ডিসেম্বর ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ন
পুড়ে যাওয়া লঞ্চের ইঞ্জিনে ত্রুটি পেয়েছে তদন্ত দল, নিহত বেড়ে ৩৮
ঝালকাঠির সুগন্ধা নদীতে পুড়ে যাওয়া এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিনে ত্রুটি পাওয়ার কথা জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত দল।
২৫ ডিসেম্বর ২০২১, ১০:৫৭ পূর্বাহ্ন
লঞ্চে আগুন: দাফনের আগে শনাক্ত হলো শিশু তাবাসসুম
বরগুনার পাথরঘাটা উপজেলার হাফেজ তুহিন গত বৃহস্পতিবার স্ত্রী ও আড়াই বছরের সন্তান তাবাসসুমকে নিয়ে ঢাকা থেকে অভিযান-১০ লঞ্চে ফিরছিলেন গ্রামে। লঞ্চে যখন আগুন লাগে তখন প্রাণ বাঁচাতে তাবাসসুমকে নিয়ে স্ত্রীর হাত ধরে ঝাঁপ দেন নদীতে। কিন্তু তীরে এসে দেখেন সন্তান নেই। কখন যে হাত ফসকে নদীতে নিখোঁজ হয়ে গেছে টের পাননি বাবা।
২৫ ডিসেম্বর ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ন
লঞ্চে আগুন: যমজ বোন সামিয়া-লামিয়ার মরদেহ নিলেন মামা, মা নিখোঁজ
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত যমজ বোন সামিয়া ও লামিয়ার মরদেহ শনাক্ত করে নিয়ে গেছেন স্বজনরা।
২৫ ডিসেম্বর ২০২১, ০৮:৩৬ পূর্বাহ্ন
লঞ্চে আগুন: রেড ক্রিসেন্ট ও জেলা প্রশাসনের তালিকায় নিখোঁজ ৬৮
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ৫১ জনের তালিকা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। এ ৫১ জন ঝালকাঠির।
২৫ ডিসেম্বর ২০২১, ০৭:৫৪ পূর্বাহ্ন
সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে অগ্নিকাণ্ডে ৪ শ্রমিক দগ্ধ
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে অগ্নিকাণ্ডে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন।
২৫ ডিসেম্বর ২০২১, ০৬:৪৭ পূর্বাহ্ন
লঞ্চে আগুন: বরগুনায় ৩০ জনের জানাজা সম্পন্ন, গণকবরে দাফনের প্রস্তুতি
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিদগ্ধে নিহত অজ্ঞাতপরিচয় ৩০ জনের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় বরগুনার সার্কিট হাউস মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
২৫ ডিসেম্বর ২০২১, ০৬:৪০ পূর্বাহ্ন
লঞ্চে আগুন: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৫ জনের কেউ শঙ্কামুক্ত নন
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ যাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে তাদের কেউ শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২৫ ডিসেম্বর ২০২১, ০৬:১৯ পূর্বাহ্ন
লঞ্চে আগুন: ৩৭ মরদেহ বরগুনা হাসপাতালে, ৫ জনের পরিচয় শনাক্ত
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ৩৭ যাত্রীর মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালে পৌঁছেছে।
২৫ ডিসেম্বর ২০২১, ০২:৩৮ পূর্বাহ্ন
লঞ্চে আগুন: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১ জনের মৃত্যু
এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় আহত হাবিব খান (৪৫) মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২৪ ডিসেম্বর ২০২১, ০৬:২৪ অপরাহ্ন
লঞ্চে আগুন: দিয়াকুল গ্রামই যেন হয়ে উঠেছিল আশ্রয়কেন্দ্র
'ভোরের দিকে নদী থেকে মানুষের চিৎকারের আওয়াজ পাই। বুঝতে পারি যে কোনো যাত্রীবাহী লঞ্চের যাত্রীরা সমস্যায় পড়েছেন। পরে বিছানা ছেড়ে বাইরে আসি। বাইরে এসেই দেখি একটি যাত্রীবাহী লঞ্চ আগুনে পুড়ছে।'
২৪ ডিসেম্বর ২০২১, ০৪:০৯ অপরাহ্ন
‘আমার ছেলের ভাগ্যে কী হয়েছে জানি না’
ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে দুর্ঘটনায় নিখোঁজ আছেন রিজিয়া বেগমের (৬৫) ছেলে শাহজাহান। সন্তানের খোঁজ না পেয়ে ভেঙে পড়েছেন তিনি।
২৪ ডিসেম্বর ২০২১, ০৩:১৫ অপরাহ্ন
‘স্ত্রী সাঁতার জানতেন না, এরপরও দুজনের বেঁচে ফেরাটা স্বপ্নের মতো লাগছে’
বরগুনার পাথরঘাটার একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক আল আমিন (২৬)। চলতি বছরের আগস্টে ঢাকার একটি কলেজের শিক্ষার্থী সুমাইয়া বেগমের (১৮) সঙ্গে বিয়ে হয় তার।
২৪ ডিসেম্বর ২০২১, ০২:৪৩ অপরাহ্ন
সাঙ্গু নদীতে ডুবে মৃত্যু ১, নিখোঁজ ২
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সাঙ্গু নদীতে ডুবে এক পর্যটকের মারা গেছেন এবং আরও ২ জন নিখোঁজ আছেন।
২৪ ডিসেম্বর ২০২১, ০২:২৪ অপরাহ্ন
২০২২ পর্যন্ত লঞ্চটির ফিটনেস মেয়াদ ছিল: নৌপরিবহন প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে দুর্ঘটনার কবলে পড়া লঞ্চটির ২০২২ সাল পর্যন্ত ফিটনেস মেয়াদ ছিলো বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
২৪ ডিসেম্বর ২০২১, ০২:১৪ অপরাহ্ন
সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নিহতের সংখ্যা ৩৫: ঝালকাঠি জেলা প্রশাসক
এমভি অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। আজ দুপুরে বরিশাল বিভাগীয় প্রশাসন নিহতের ৩৭ জানালেও বিকেলে তা সংশোধন করে ৩৫ জন জানানো হয়। ঝালকাঠি জেলা প্রশাসক দ্য ডেইলি স্টারকে সন্ধ্যায় জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নিহতের সংখ্যা ছিলো ৩৫ জন।
২৪ ডিসেম্বর ২০২১, ০১:৩০ অপরাহ্ন