গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ অটোরিকশা যাত্রী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালীতলায় ঢাকা-রংপুর মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ইজি বাইকের ৫ যাত্রী নিহত হয়েছেন।
১৯ নভেম্বর ২০২১, ০৬:০১ পূর্বাহ্ন

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের

চট্টগ্রামের বন্দর থানাধীন দুমপাড়া লিংক রোডে আজ বুধবার বিকেলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।
১৭ নভেম্বর ২০২১, ০১:০০ অপরাহ্ন

মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে ৭১.৩৫ শতাংশ

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ১ হাজার ৬৫৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১ হাজার ৭৫৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ১২৩ জন।
১৭ নভেম্বর ২০২১, ১১:৪১ পূর্বাহ্ন

তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন ৫ জনের মৃত্যু

ঝালকাঠিতে সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনায় দগ্ধ ৫ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তারা মারা যান।
১৬ নভেম্বর ২০২১, ০২:৪৫ অপরাহ্ন

মোংলায় বাল্কহেড ডুবি: ২ নাবিকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোংলা বন্দর চ্যানেলে নিখোঁজ ৫ নাবিকের মধ্যে ২ নাবিকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার সন্ধ্যায় মোংলা বন্দর চ্যানেলের হারবাড়িয়ার ৯ নম্বর বয়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
১৬ নভেম্বর ২০২১, ১২:৪২ অপরাহ্ন

পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রাবাসের ফ্লোর ধসে ১০ শিক্ষার্থী আহত   

পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রাবাসের ফ্লোর ধসে ৫ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে এবং সেই গর্তে পড়ে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।
১৬ নভেম্বর ২০২১, ০৯:৩৮ পূর্বাহ্ন

সায়দাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ আরও ১ জনের মৃত্যু

রাজধানীর সায়দাবাদ জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় ২ জনের মৃত্যু হলো।
১৬ নভেম্বর ২০২১, ০৬:৪২ পূর্বাহ্ন

মোংলায় বিদেশি জাহাজের ধাক্কায় কয়লাবোঝাই বাল্কহেড ডুবি, নিখোঁজ ৫

বাগেরহাটের মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের ধাক্কায় এমভি ফারদিন-১ নামের কয়লাবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে।
১৬ নভেম্বর ২০২১, ০৫:১২ পূর্বাহ্ন

চাঁদপুরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৩ বছর বয়সী ২ জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে।
১৫ নভেম্বর ২০২১, ১০:৫২ পূর্বাহ্ন

ভ্যান থেকে পড়ে গেল ২ কিশোর, চাপা দিলো ট্রাক

বগুড়ার দুপচাঁচিয়ায় অটো ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাপায় ২ কিশোর নিহত হয়েছে।
১৪ নভেম্বর ২০২১, ১২:৩২ অপরাহ্ন

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকাপের ধাক্কায় হেলপার নিহত

গাজীপুরের হোতাপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকাপ ভ্যানের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন।
১৪ নভেম্বর ২০২১, ০৫:২৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে নিহত ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে আজ শনিবার সন্ধ্যায় বন্য হাতির আক্রমণে একজন নিহত হয়েছেন।
১৩ নভেম্বর ২০২১, ০৪:২৯ অপরাহ্ন

যাত্রাবাড়ীতে মোটর পার্টস মার্কেটে বিস্ফোরণ, দগ্ধ ৬

রাজধানীর যাত্রাবাড়ীতে জনপথ মোড়ে একটি মোটর পার্টস মার্কেটে বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। 
১৩ নভেম্বর ২০২১, ০২:২১ অপরাহ্ন

পাবনায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ২, আহত ১০

পাবনা সদর উপজেলার মালিগাছায় ট্রাক ও লেগুনার মধ্যে সংঘর্ষে ১ শিশুসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১০ জন। আজ শনিবার দুপুরে পাবনা-রাজশাহী মহাসড়কের  মালিগাছা মণ্ডলের ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ নভেম্বর ২০২১, ১২:০৮ অপরাহ্ন

সাভারে বাসচাপায় বৃদ্ধ নিহত

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় সুবল চন্দ্র বর্মন (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সাভার থানা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ নভেম্বর ২০২১, ০৭:২৪ পূর্বাহ্ন

ঝালকাঠিতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ৭

ঝালকাঠির সুগন্ধা নদীতে 'সাগর নন্দিনী-৩' নামের একটি তেলবাহী জাহাজে আগুন লেগে একজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।  
১২ নভেম্বর ২০২১, ১২:১১ অপরাহ্ন

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে আরোহী ৩ কিশোর নিহত হয়েছে।
১২ নভেম্বর ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণ: ২ নারী নিহত, দগ্ধ আরও ৮

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি ফ্ল্যাট বাসায় বিস্ফোরণে ২ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। বাসার চুলা লিকেজ হয়ে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
১২ নভেম্বর ২০২১, ০৮:৪১ পূর্বাহ্ন

দুর্ঘটনায় পড়া প্রাইভেটকার উদ্ধারে গিয়ে বাসের ধাক্কায় নিহত ৫, আহত ৪

মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের বাঁচামারা এলাকায় দুর্ঘটনায় পড়া একটি প্রাইভেটকার উদ্ধার করতে গিয়ে আরেকটি বাসের ধাক্কায় ৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। 
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন

সন্ধ্যায় জাউ ভাত খেতে চেয়েছিলেন, তার আগেই মারা গেলেন

দুপুরে কবুতরের স্যুপ খেয়েছেন, সন্ধ্যায় জাউ ভাত খেতে চেয়েছিলেন কিন্তু তার আগেই মারা গেলেন। জাউ ভাত খাওয়া হলো না, বলে বিলাপ করছিলেন আর কাঁদছিলেন ঝালকাঠিতে সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে মারা যাওয়া শহীদ তালুকদারের স্ত্রী নিলুফার ইয়াসমিন।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন