গাজী গ্রুপকে উড়িয়ে শুরু রূপগঞ্জের

এক প্রান্তে আগলে অসাধারণ এক ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছেই যাচ্ছিলেন নাঈম ইসলাম। কিন্তু শেষ পর্যন্ত ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও দলকে এনে দিয়েছেন বড় পুঁজি। তাতে দলের প্রায় সব ব্যাটারদের অবদান ছিল কমবেশি। এরপর বল হাতেও একই চিত্র। কমবেশি সব বোলারই নিয়ন্ত্রিত বোলিংয়ে পেয়েছেন উইকেট। তাতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর শুরু করল রূপগঞ্জ।
১৫ মার্চ ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ন

জাকিরের প্রথম সেঞ্চুরিতে ম্লান নাঈম শেখের সেঞ্চুরি

দুঃসময় পেছনে ফেলে দারুণ এক সেঞ্চুরিতে আবাহনী লিমিটেডকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন মোহাম্মদ নাঈম শেখ। কিন্তু দিনশেষে তাকে ছাপিয়ে নায়ক আরেক তরুণ জাকির হাসান। দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনিও। অবশ্য তার সঙ্গে দারুণ ব্যাটিং করেছেন আরেক ওপেনার মিজানুর রহমানও। তাতে শুরুতেই বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে দারুণ চমক উপহার দিল নবাগত রূপগঞ্জ টাইগার্স।
১৫ মার্চ ২০২২, ১০:১৪ পূর্বাহ্ন

নাঈম শেখই করলেন প্রিমিয়ার লিগের প্রথম সেঞ্চুরি

সময়টা ভালো যাচ্ছিল না মোহাম্মদ নাঈম শেখের। ব্যাটে বলতে গেলে রান নেই। যাও করছেন তাতে দলের প্রত্যাশা মেটাতে পারছিলেন না কিছুতেই। সবমিলিয়ে তাকে নিয়ে সমালোচনাও হচ্ছিল ব্যাপক। তবে সমালোচকদের থামিয়ে দিয়ে এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম সেঞ্চুরিটা করেছেন তিনিই।
১৫ মার্চ ২০২২, ০৬:৩০ পূর্বাহ্ন

মঙ্গলবার থেকে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের সব তারকা ক্রিকেটাররা বর্তমানে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকায়। তাদের ছাড়া আগামীকাল মঙ্গলবার (১৫ মার্চ) থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।
১৪ মার্চ ২০২২, ০১:৪৮ অপরাহ্ন

১৪৮ রানে অলআউট পাকিস্তান

টানা দুই দিনেরও বেশি সময় বোলিং করে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে অলআউট করতে পারেনি পাকিস্তান। শেষে ইনিংস ঘোষণা করে অজিরা। সেখানে পাকিস্তান ব্যাটিংয়ে নামতেই যেন উইকেটের চরিত্র গেল পাল্টে। ব্যাটিং ধসে কোনোমতে দেড়শ ছুঁইছুঁই রান করতে পারলো দলটি। ফলে বিশাল লিডে তৃতীয় দিন শেষেই পরাজয়ের শঙ্কায় স্বাগতিকরা।
১৪ মার্চ ২০২২, ০১:২৮ অপরাহ্ন

জম্পেশ লিগের আশায় ১১ অধিনায়ক

প্রতিবার ১২ দলের হলেও এবার প্রাইম দোলেশ্বর শেষ মুহূর্তে সরে যাওয়ায় ১১ দল নিয়ে হচ্ছে দেশের সবচেয়ে বড় লিস্ট-এ আসর। ৫০ ওভারের এই টুর্নামেন্ট মাতাতে বিদেশে বেশ কজন তারকাও থাকছেন।
১৪ মার্চ ২০২২, ০১:১৬ অপরাহ্ন

সেঞ্চুরি করেও ভারতের বড় জয় ঠেকাতে পারলেন না করুনারত্নে

এক প্রান্তে বুক চিতিয়ে লড়াই করলেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। সঙ্গী হিসেবে শুরুতে পেয়েছিলেন কুশল মেন্ডিসকে। ওইটুকুই। আর কেউই পারলেন না অধিনায়ককে সঙ্গ দিতে। ফলে ভারতের বিপক্ষে বড় হার এড়াতে পারল না শ্রীলঙ্কা। তৃতীয় দিনের দুই সেশন না পেরুতেই হারতে হলো তাদের। ২-০ ব্যবধানেই সিরিজ জিতে নিল ভারত।
১৪ মার্চ ২০২২, ১২:৫১ অপরাহ্ন

আজ ইতিহাস গড়ার দিন, আমরা গড়েছি: নিগার

মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের পথ চলা খুব সরল নয়। আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হলেও নানান সংকট পেরিয়ে এবারই প্রথম মিলে ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ।
১৪ মার্চ ২০২২, ০৭:৪১ পূর্বাহ্ন

যখন পাকিস্তানের বিপক্ষে নামি সত্যিই খুব ক্ষুধার্ত থাকি: ফাহিমা

সোমবার হ্যামিল্টনে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে ধরা দেয় বিশ্বকাপে মেয়েদের প্রথম জয়ের স্বাদ। তাতে বল হাতে বড় অবদান রেখে ম্যাচ সেরা হন লেগ স্পিনার ফাহিমা।
১৪ মার্চ ২০২২, ০৬:৫০ পূর্বাহ্ন

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়

সোমবার হ্যামিল্টনে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে পাকিস্তান থেমেছে ২২৫  রানে। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার খেলতে যাওয়া বাংলাদেশের মেয়েদের এটি প্রথম জয়।
১৪ মার্চ ২০২২, ০৪:৫৪ পূর্বাহ্ন

‘প্যাসেঞ্জার’ থেকে এবার চালক হতে দ.আফ্রিকা গেলেন সাকিব

বিশ্রাম দিয়েও পরে তা বদলে যাওয়ার অনেক নাটকীয়তার পর রোববার রাতে দক্ষিণ আফ্রিকা গেছেন এই তারকা। রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের এক ফ্লাইটে করে দুবাই হয়ে জোহেন্সবার্গ পৌঁছাবেন বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার।
১৪ মার্চ ২০২২, ০২:২২ পূর্বাহ্ন

বুমরাহর তোপে দ্বিতীয় দিনেই জয় দেখছে ভারত

২৮টি টেস্ট ম্যাচ খেলেছেন আগেই। নামের পাশে শতাধিক উইকেটও আছে। পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও ছিল সাতবার। কিন্তু ঘরের মাঠে কোনো ফাইফার ছিল না ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর। অবশেষে সে আক্ষেপ পূরণ হলো সময়ের অন্যতম সেরা এ পেসারের। আর তার বোলিং তোপে রীতিমতো পুড়ে ছারখার শ্রীলঙ্কা। ফলে দ্বিতীয় দিন শেষেই জয় দেখছে ভারত।
১৩ মার্চ ২০২২, ০৪:১২ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার বড় পুঁজির পরও ক্যারির আক্ষেপ

ইঙ্গিতটা আগের দিনই দিয়েছিল অস্ট্রেলিয়া। উসমান খাওয়াজার সেঞ্চুরিতে বড় পুঁজির দিকেই এগোচ্ছিল দলটি। শেষ পর্যন্ত তাই করেছে তারা। তবে দলের বড় সংগ্রহের দিনেও আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন দলের উইকেটরক্ষক ব্যাটার আলেক্স ক্যারি। নার্ভাস নাইন্টিজের স্বীকার হয়েছেন তিনি।
১৩ মার্চ ২০২২, ১২:৪৩ অপরাহ্ন

মিঠুন-রাজাকে দক্ষিণ আফ্রিকায় উড়িয়ে নেওয়ায় চরম হতাশ সালাউদ্দিন

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টেস্টের আলাদা দুই স্কোয়াড মিলিয়ে প্রাইম ব্যাংকের আছেন ছয় ক্রিকেটার। স্কোয়াডের বাইরে থেকেও সেখানে আরও দুজন। অর্থাৎ টুর্নামেন্টের শুরু থেকে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে পাচ্ছে না দলটি।
১৩ মার্চ ২০২২, ১২:২৪ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে প্রথম জয়ের প্রত্যয় নিগারের

হ্যামিল্টনে বাংলাদেশ সময় সোমবার ভোর চারটায় পাকিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে নামবে বাংলাদেশের মেয়েরা।
১৩ মার্চ ২০২২, ১১:১৫ পূর্বাহ্ন

আরও একটি বিশ্বকাপ খেলতে চান মালিক, তবে...

পাকিস্তানের জার্সিতে সেই ১৯৯৯ সালে শুরু। এরপর কেটে গেছে ২৩ বছর। বয়সটাও ৪০ পেরিয়েছে। কিন্তু বয়সকে টেক্কা দিয়ে এখনও তরুণদের সঙ্গে পাল্লা দিয়েই পারফর্ম করে যাচ্ছেন শোয়েব মালিক। আর সে ধারায় আরও একটি বিশ্বকাপ খেলার ইচ্ছা পোষণ করেছেন এ তারকা। তবে বিষয়টি সম্পূর্ণ পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের কোর্টে ছেড়ে দিয়েছেন এ অলরাউন্ডার।
১৩ মার্চ ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ন

গোলাপি বলের ভেল্কিতে প্রথম দিনেই ১৬ উইকেটের পতন

বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারত ২৫২ রানে গুটিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কা নেমে ৮৬  রান তুলতেই হারিয়ে বসেছে ৬ উইকেট। এখন বড় প্রশ্ন এই টেস্ট তৃতীয় দিনে যাবে তো?
১২ মার্চ ২০২২, ০৩:৫৩ অপরাহ্ন

জন্মভূমিতে ফিরে খাওয়াজার সেঞ্চুরি, স্মিথের আক্ষেপ

প্রাণহীন উইকেটে প্রথম টেস্টে ড্র হওয়ার পর করাচিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা দারুণ কেটেছে অস্ট্রেলিয়ার। খাওয়াজার সেঞ্চুরিতে পুরোদিন ব্যাট করে ৩ উইকেটে  ২৫১ রান তুলেছে তারা।
১২ মার্চ ২০২২, ১২:৩৪ অপরাহ্ন

কোহলির ছেড়ে দেওয়া জায়গায় দু প্লেসি

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে গেল আসরেও মাত করেছেন দু প্লেসি। এবার নিলাম থেকে তাকে ৭ কোটি রুপিতে দলে টানে বেঙ্গালুরু। এর পেছনে অধিনায়কত্ব দেওয়ার ভাবনাও কাজ করেছিল।
১২ মার্চ ২০২২, ১১:৪২ পূর্বাহ্ন

সাকিবের দক্ষিণ আফ্রিকা সফর ইস্যুর নাটকীয় টাইমলাইন

সময়ের ফ্রেমে দেখে নেওয়া যাক সেই নাটকীয়তার ধাপগুলো। 
১২ মার্চ ২০২২, ১০:৫৪ পূর্বাহ্ন