গত ২ মাসে সড়ক দুর্ঘটনায় ৮৪৬ জন নিহত

গত সেপ্টেম্বর ও অক্টোবর ২ মাসে দেশে ৭০৮টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৪৬ জন এবং আহত হয়েছেন ১ হাজার ৫৭ জন। নিহতের মধ্যে ১২১ জন নারী এবং ৯২জন শিশু।
৪ নভেম্বর ২০২১, ১০:৪৫ পূর্বাহ্ন

সৈয়দপুরে ট্রাক চাপায় ৩ পরিবহন শ্রমিক নিহত

নীলফামারীর সৈয়দপুরে ট্রাক চাপায় ৩ পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
৪ নভেম্বর ২০২১, ০৪:৪২ পূর্বাহ্ন

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে ২ নারী নিখোঁজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে দুই নারী নিখোঁজ হয়েছেন। বুধবার রাতে উপজেলার নোয়াপাড়া এলাকার অফিস খেয়াঘাটে এই দুঘটনা ঘটে। 
৩ নভেম্বর ২০২১, ০৫:৩৭ অপরাহ্ন

শ্রীপুরে কেমিক্যাল কারখানায় আগুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের গাজীপুর, শ্রীপুর ও ভালুকার ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
৩ নভেম্বর ২০২১, ০২:৫৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাদিজা খাতুন (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আরেক  স্কুলছাত্রী আহত হয়েছে।
৩ নভেম্বর ২০২১, ০৪:৩৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৬

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় একটি ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে ৯ বছরের শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।
২ নভেম্বর ২০২১, ০৫:২৪ পূর্বাহ্ন

পায়রা সেতুতে মোটর সাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ৩

পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী এলাকায় পায়রা সেতুর ওপর ২টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন।
২ নভেম্বর ২০২১, ০৩:১৮ পূর্বাহ্ন

নিয়ন্ত্রণ হারিয়ে ১৫টি গাড়িতে ট্রাকের ধাক্কা, নিহত ১ আহত ২০

মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর এলাকায় সার বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৫টি গাড়িকে ধাক্কা দিয়েছে। এতে একটি সিএনজির এক নারী যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২০ জন।
১ নভেম্বর ২০২১, ০১:০৩ অপরাহ্ন

ঘোড়াশালে প্রাণ ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

নরসিংদীর ঘোড়াশালে প্রাণ কোম্পানির ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে এসেছে। পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হাদিউল ইসলাম সোমবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১ নভেম্বর ২০২১, ১২:২৮ অপরাহ্ন

বুড়িগঙ্গায় কার্গোর ধাক্কায় নৌকাডুবি: নিহত ৩, নিখোঁজ ১

রাজধানীর কামরাঙ্গীরচরের কাছে বুড়িগঙ্গা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় নৌকা ডুবে অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১ জন।
১ নভেম্বর ২০২১, ০৭:৪৯ পূর্বাহ্ন

গাজীপুরে বাস উল্টে নিহত ২, আহত ৫

গাজীপুরের মেম্বারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস উল্টে ১ শিক্ষার্থীসহ ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।
১ নভেম্বর ২০২১, ০৭:৩৩ পূর্বাহ্ন

ডুবে যাওয়া ফেরি উদ্ধারে পাটুরিয়ায় জেনুইন এন্টারপ্রাইজের ডুবুরি দল

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের ডুবুরি দল ঘাটে পৌঁছেছে।
১ নভেম্বর ২০২১, ০৬:০৬ পূর্বাহ্ন

গুলশানে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

রাজধানীর গুলশানে ট্রাকের সঙ্গে রিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন ওই শিশুর পরিবারের আরও ৩ সদস্য।
১ নভেম্বর ২০২১, ০৪:৫৩ পূর্বাহ্ন

দক্ষিণখানে রেস্টুরেন্টে এসি বিস্ফোরণে দগ্ধ ২

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় একটি রেস্টুরেন্টে এসি বিস্ফোরণে দুই কর্মী দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৩১ অক্টোবর ২০২১, ১১:২৪ পূর্বাহ্ন

রাজধানীর ইব্রাহিমপুরে সুয়ারেজ লাইন বিস্ফোরণে আহত ২

রাজধানীর ইব্রাহিমপুর এলাকায় একটি সুয়ারেজ লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২ জন পথচারী আহত হয়েছেন।
৩০ অক্টোবর ২০২১, ০৬:৫০ অপরাহ্ন

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্টারনেট সংযোগকর্মীর মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেটের তার বাঁধতে গিয়ে স্পৃষ্ট হয়ে সবুজ হোসেন (৩০) নামে এক ইন্টারনেট সংযোগকর্মীর মৃত্যু হয়েছে।
৩০ অক্টোবর ২০২১, ০৯:০৪ পূর্বাহ্ন

ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে যোগ দিয়েছে ‘রুস্তম’

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে চতুর্থ দিনের মতো অভিযান চলছে। আজ শনিবার সকাল ৮টায় উদ্ধার অভিযান শুরু হয়।
৩০ অক্টোবর ২০২১, ০৬:১৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে অ্যাম্বুলেন্স, নিহত ২

হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে ডুবে ২ যাত্রী নিহত হয়েছেন।
৩০ অক্টোবর ২০২১, ০৪:৩২ পূর্বাহ্ন

পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে গিয়ে মৃত্যু

গাজীপুরে পুলিশের কনস্টেবল পদে চাকরির পরীক্ষা দিতে গিয়ে ফাহিম চৌধুরী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে গাজীপুরের লক্ষ্মীপুর এলাকার জেলা পুলিশ লাইনে এ ঘটনা ঘটে। 
২৯ অক্টোবর ২০২১, ০২:৪২ অপরাহ্ন

২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি ‘আমার ৮০ লাখ টাকার ২ কাভার্ডভ্যান’  

‘গতকাল বুধবার সকালে পাটুরিয়ায় ফেরি ডুবেছে। এরপর ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো আমার ৮০লাখ টাকার ২টি কাভার্ডভ্যান উদ্ধার হয়নি।’
২৮ অক্টোবর ২০২১, ০৮:৩৪ পূর্বাহ্ন